মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

ওমান থেকে এলএনজি আমদানির দ্বিতীয় চুক্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ২০শে জুন ২০২৩

#

প্রতীকী ছবি

ওমান থেকে জি-টু-জি ভিত্তিতে ১০ বছর মেয়াদি অতিরিক্ত আড়াই লাখ থেকে ১৫ লাখ টন (বছরে) এলএনজি আমদানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং ওমানের পক্ষে ওকিউটি’র নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী চুক্তিতে স্বাক্ষর করেন।  

১০ বছর মেয়াদি ১০ থেকে ১৫ লাখ টন (বছরে) এলএনজি আমদানির ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের সঙ্গে ২০১৮ সালের ৬ মে  প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষরিত চুক্তির আলোকে ওকিউটি বর্তমানে বছরে ১০ লাখ টন (১৬ কার্গো) এলএনজি সরবরাহ করছে। নতুন চুক্তি অনুসারে ২০২৬ সালে চার কার্গো এলএনজি, ২০২৭ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ১৬ কার্গো এলএনজি এবং ২০২৯ হতে ২০৩৫ সাল পর্যন্ত প্রতিবছর ২৪ কার্গো এলএনজি আসবে। 

২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর কাতারের রাস গ্যাসের সঙ্গে ১৫ বছর মেয়াদি (২০১৮-২০২৩) বছরে ১৮ লাখ থেকে ২৫ লাখ টন এলএনজি এবং ২০২৩ সালের ১ জুন কাতার এনার্জি ট্রেডিংয়ের সঙ্গে ১৫ বছর মেয়াদি (২০২৬-২০৪০) দ্বিতীয় চুক্তিতে অতিরিক্ত ১৫ লাখ টন (বছরে) এলএনজি আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বর্তমানে বিদ্যমান দুটি চুক্তির আওতায় বছরে ৩৫ থেকে ৪০ লাখ টন এলএনজি আমদানি করা হচ্ছে। বিদ্যমান দুটি  টার্মিনালের মাধ্যমে বছরে সহজেই ৬৫ লাখ টন এলএনজি গ্রহণের সুযোগ রয়েছে। সে হিসেবে বছরে আরও ২৫ থেকে ৩০ লাখ টন এলএনজি আমদানি করা যেতে পারে। এছাড়া মহেশখালিতে তৃতীয় টার্মিনাল আর পায়রায় চতুর্থ টার্মিনাল স্থাপনের বিষয়ে নীতিগত অনুমোদন করা হয়েছে।

আরো পড়ুন:সৌদিতে বাংলাদেশি হজযাত্রী এক লাখ ছাড়ালো

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম) এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই এলএনজি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করেছে। গভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য পিএসসিকে হালনাগাদ করা হচ্ছে।’ এ সময় তিনি ওমানসহ সংশ্লিষ্টদের আগত পিএসসিতে অংশগ্রহণ করার আহ্বান জানান।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার আলবুলুসি, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, ওকিউটি’র নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী বক্তব্য দেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250