রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে কাশ্মীরের টিউলিপ বাগান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিখ্যাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন সম্প্রতি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। একই সাথে বাগানটি এশিয়ার বৃহত্তম টিউলিপের বাগানের স্বীকৃতিও অর্জন করেছে।

কাশ্মীরের জাবারওয়ান পর্বতমালার পাদদেশে এ টিউলিপ বাগানটি অবস্থিত। এতে প্রায় ৬৮ টি বিভিন্ন প্রজাতির ১৫ লাখ টিউলিপ রয়েছে।

কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এবং টিউলিপ বাগানের বিশালতা সব মিলিয়ে এ অঞ্চল আবারও বিশ্বের বুকে নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে। 

টিউলিপ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্লোরিকালচার, গার্ডেনস অ্যান্ড পার্কস কমিশনার সেক্রেটারি শেখ ফায়াজ আহমেদ ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন) এর প্রেসিডেন্ট ও সিইও সন্তোষ শুক্লার কাছ থেকে সনদ গ্রহণ করেন।

ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর সম্পাদক দিলীপ এন পন্ডিত, ফ্লোরিকালচার কাশ্মীরের ডিরেক্টর, বিভিন্ন আধিকারিক এবং বাগান কর্মীরা এ অনুষ্ঠানে অংশ নেন।

এ ব্যাপারে শেখ ফায়াজ আহমেদ বলেন, এ অর্জন শুধুমাত্র কাশ্মীরের খ্যাতিই বাড়ায় নি, একইসাথে এ অঞ্চলের স্থানীয় অর্থনীতি বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে।

ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের সভাপতি এবং সিইও সন্তোষ শুক্লা এই ব্যতিক্রমী কৃতিত্বের জন্য সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে তার আন্তরিক অভিনন্দন জানান। 

এ বাগানে টিউলিপ ছাড়াও ড্যাফোডিল, গোলাপ, হায়াসিন্থের মতো নানা বর্ণের ফুল ফোটে।

এম.এস.এইচ/

ভারত কাশ্মীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250