বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি (সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

স্থানীয় সময় রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৬টায় পৌঁছান তিনি।

ওয়াশিংটন পৌঁছালে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে, দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর নিউইয়র্কে সফরকালীন আবাসস্থল দ্য লোটে থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।

আগামী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফর শেষে দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র : বাসস

ওআ/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250