মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

কংগ্রেসম্যানদের চিঠিতে মিথ্যা তথ্য রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং কংগ্রেসম্যানদের চিঠিতে ভুল তথ্য রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে এ বিষয়ে জানতে চাওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কংগ্রেসম্যানদের চিঠিতে মিথ্যা তথ্য আছে, ভুল আছে। তারা বলেছে শেখ হাসিনার আমলে ৬০ শতাংশ হিন্দু দেশছাড়া হয়েছেন, এ তথ্য ভুল। আপনাদের এ বিষয়ে প্রশ্ন করা উচিত।’

যুক্তরাষ্ট্রে সরকারের কোনো লবিস্ট নেই দাবি করে তিনি আরও বলেন, ‘সেখানে আমাদের কোনো লবিস্ট নেই, আমরা বাদ দিয়ে দিয়েছি। বরং যারা লবিস্ট নিয়োগ করেছে তাদের বলেন যেন আল্লাহর ওয়াস্তে দেশের কীভাবে উন্নতি হয়, জ্বালানি আনা যায়, সে ব বিষয়ে যেন লবিস্টদের কাজ করায়।’

আরো পড়ুন: সব নির্বাচন সুষ্ঠুভাবে করতে সক্ষম হবে ইসি: আশা রাষ্ট্রপতির

সরকার স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শুধু সরকার কিংবা নির্বাচন কমিশন চাইলেই হবে না, সব দলকেও সুষ্ঠু নির্বাচন চাইতে হবে। আমরা চাই সবাই নির্বাচনে সহায়তা করুক।’

এদিকে চীনের সম্মেলনে নয় বরং প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জানিয়ে আব্দুল মোমেন আরও বলেন, ‘চীনের একটি সম্মেলনে প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু সে সময় প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাবেন বলে চীনে যেতে পারবেন না। আমরা চীনকে এ বিষয়ে সবিনয়ে জানিয়েছি।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250