মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কটাক্ষের শিকার সারা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

অভিনেত্রী সারা আলী খান- ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে নানা তর্ক-বিতর্ক ছাপিয়ে বক্স অফিস মাত করে যাচ্ছে ‘দ্য কেরেলা স্টোরি’। বলা এই সিনেমাটি ধারে কাছে যেতে পারছে না অনেক জনপ্রিয় তারকার সিনেমাও। তবে গত ২ জুন মুক্তি পাওয়া অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী সারা আলী খানের নতুন সিনেমা  ‘জারা হাটকে জারা বাঁচকে’ আশার আলো দেখাচ্ছে সিনেবোদ্ধাদের।

মুক্তির মাত্র দু-দিনেই সিনেমাটি ঘরে তুলেছে ১২ কোটি ৬৯ লক্ষ টাকা। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন প্রথম সপ্তাহে সিনেমাটি ২৫ কোটির ক্লাবে জায়গা করে নেবে। তবে সিনেমাটির এমন সাফল্য যাত্রার মাঝপথে সমানে এলো আরেক নেতিবাচক আলোচনা। সিনেমাটির প্রচার পর্বে অনুরাগীদের নানা ধরনের প্রশ্নের মুখোমুখী হতে হয় সারা-ভিকির। আর সেখানেই বাঁধে বিপত্তি।

এক অনুরাগী সারার কাছে জানতে চান অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় শিক্ষার ক্লাসে গিয়ে পেশাদারী প্রশিক্ষণ নিতে লজ্জা পান কেন? তাতে তো তাদের ভুলভ্রান্তিগুলো ধরা পড়ে। ফলে ভবিষ্যতে আরও সচেতন হওয়ার সুযোগ থাকে। অনুরাগী যে সারার অভিনয়কে কটাক্ষ করে এমন প্রশ্ন করেন তা বুঝতে বাকি ছিল না উপস্থিত সকলের। যে কারণে প্রশ্ন শুনে রীতিমতো বিব্রত হন সারা। উত্তর ছিল না তার মুখে।

আরো পড়ুন: বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম: জায়েদ খান

অবশ্য অনুরাগীর নিশানায় যে শুধু সারা ছিলেন, তা নয়! তবে বিপদ থেকে সারাকে এক রকম ভিকিই উদ্ধার করেন।

ভিকি বলেন, অনেক সময় ভালে অভিনয়ও দর্শকের চোখে পড়ে না। প্রত্যেকেই নিজের নিজের মতো করে চেষ্টা করেন, হয়তো সবসময় চরিত্রের চাহিদা অনুযায়ী সেটা হয়ে ওঠে না।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250