বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: পূর্ণ নারীজীবন - মৃন্ময়ী শুভ্রতা

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পূর্ণ নারীজীবন

  ——মৃন্ময়ী শুভ্রতা 

আমি আমারে আবিষ্কার করিলাম ভিন্নভাবে

সেদিন বাসন্তী কাপড়ে নিজেরে পাইলাম নববধূ রুপে। 

তারপর এক রাত্রি নামিয়া আসিলো,

লাল বেনারসী আর রজনীর গন্ধে 

খুঁজিয়া পাইলাম নিজেরে তাহার বুকে।


নিজেরে আবিষ্কার করিলাম আবার নূতন রুপে

কৈশরের ছোঁয়া পেরিয়ে এক রাতেই হইয়া উঠিলাম

কারো তীব্র বাসনার সুপ্ত নারী নাকি পরী হইলাম মধ্য রাতে

যদিও ভয়ে কাজল নয়নে বার বার চায় তার পানে..!

সম্পূর্ণ বিলীন হইয়া গেলাম অন্ধকারে। 


আমি নিজেরে আবার আবিষ্কার করিলাম ভিন্নভাবে

বছর দুয়েক পরে, কোল আলোকিত করে

একটা ফুলের কলি যখন শুইয়াছে মোর তরে

তাহার কান্নামাখা মুখের চাহনিতে আমি

খুঁজিয়া পাইলাম পৃথিবীর শ্রেষ্ঠ সুখ, প্রিয় মাতৃত্ব। 


আমি খুঁজিয়া পাইলাম নিজেরে ওইসব পুরোনো দিনে

কৈশর, যৌবন, বিবাহ, সন্তান সবকিছু আজ স্মৃতি

তবুও হাসিমুখে কাটাইলাম বহুকাল 

কাটাইলাম নগণ্য জীবনে পরিপূর্ণ অতি।


আরো পড়ুন: কবিতা: আরাধনা- সিফাত রাখী


কবিতা মৃন্ময়ী শুভ্রতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250