মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

কবিতা : বিজয়ের মন —প্রশান্ত দাস কথা

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বিজয়ের মন

— প্রশান্ত দাস কথা 

বাংলাদেশে পাক শাসনের আসন যেদিন টলে

সেদিনটাকে আজকে সবাই ‘বিজয় দিবস’ বলে।

বিজয় কিন্তু অনেক দামী; সহজলভ্য নয়

মুক্তিসেনা বিজয় আনে জয় করে সব ভয়।


বিজয় দিবস রক্তে ধোয়া, বীর শহীদের স্মৃতি

বিজয় নিয়েই আজকে লেখা-কবিতা আর গীতি।

বিজয় মাখা ফুল-পাতায়, বিজয় সবুজ ঘাসে

বছর ঘুরে এদিনটি বারে বারে আসে।


তোমাদের রক্তে রঙিন, বাংলাদেশের মাটি

বিজয়ের শপথে, হয়েছি সবাই খাঁটি। 

মুক্তিযুদ্ধের সকল স্মৃতি বাঙালীর হৃদয়ে জাগে

বিজয় দিবসে তোমার স্মৃতি, জাগুক সবার মাঝে।

এসি/ আই.কে.জে/

আরো পড়ুন: কবিতা : লাল সবুজ পতাকা - সিফাত রাখী

কবিতা প্রশান্ত দাস কথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250