শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা : লাল সবুজ পতাকা - সিফাত রাখী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

লাল সবুজ পতাকা 

——সিফাত রাখী

ওরে আমার অচিন পাখি,

 তোরে একবার দেহনের লাইগা

বুক্কের ভেতর কেমন কইরা যে মোচড় দেয়,  

তুই কি জানোস। 


তোরও কি আমার লাহান

বুক্কের ভেতর এমন কইরা

জোয়ার আইসা বুক্কের বাত্তিগুলান ভাইঙ্গা চুইড়া,

একাকার কইরা দ্যায়।

ক নারে অচিন পাখি। 


তোরে ছাইড়া সেই কবে আইসি, 

তোর চান্দের লাহান মুখ খান

 এজনমে বুঝি আর দ্যাখতে

 পাবো নারে অচিন পাখি।


দ্যাশে এখন যুদ্ধ ভীষণ।

রোজ রাইতে মিলিটারির গুলিতে

বাতাস ভারী হইয়া যায়।

মানুষগুলারে পাখির লাহান মাইরা ফেলে।

আমরা আর সহ্য হয় না।

জমির ভাইয়ের পায়েও গুলি লাগছে। 


যার সোয়ামী যুদ্ধে গেছে

তার মুখে যেন, সব সময় হাসি থাকে।

তোর ডর কিসের। 

তোর সোয়ামী যদি মইরাও যায় 

তাও তুই হবি একজন শহীদ মুক্তিযোদ্ধার বউ। 


চারদিকে মানুষের মরণ দেইখা 

আর ডর করে নারে অচিন পাখি

এবার যদি আসি তো

দেশ স্বাধীন কইরাই আসবো। 

তুই খালি পোলাপান গুলারে আগলে রাখিস। 


পোলাপান গুলার কথা মনে মনে পড়লেই 

চক্ষু দুখান ভিইজা যায়।

ইলিশ মাছ দিয়া ভাত খাওনের লাইগা

কত্ত কানছিলো মাইয়াটা।

ওরে কইস তোর বাপ যদি বাইচা থাহে

এবার আসনের সময় ইলিশ মাছ লইয়া আসবো।


আর একখান কথা, কোনও অসহায় 

মুক্তিযোদ্ধা যদি খাওনের লাইগা যায়; 

ঘরে যা থাকে, না খাইয়া হইলেও খাইতে দিস। 


রোজ রাইতে কী স্বপন দেখি জানোস? 

দেশ স্বাধীন হইয়া গেছে

আহা কী যে আনন্দ

আমি লাল সবুজ পতাকা লইয়া গেরামে আইসি,

তুই একখান লাল টুকটুকে শাড়ি পইরা 

পান খাইয়া ঠোঁট লাল কইরা আসোস।


পোলাপানরা  কত্ত যে খুশি, 

স্বাধীন দ্যাশের স্বাধীন পতাকা দেইখা।

 মুক্ত বাতাসে পতপত করে উড়সে

লাল সবুজ বাংলাদেশের পতাকা।

আরো পড়ুন : কবিতা: দর্পণ- আহাদ উল্লাহ

এস/ আই. কে. জে/ 

কবিতা লাল সবুজ পতাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250