শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: কিছু অনুকাব্য -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

কিছু অনুকাব্য

-খোকন কুমার রায় 

কেউ নাই তাই একাই 

নিজেকে খুঁজে পাই

দুটি চোখ বুঝলেই 

বহুদূরে চলে যাই!


সুখে থাক তোমরাই

আমি কার কে আমার

সন্ধানে বিভ্রান্তি 

নিজেকেই বদলাই!


বহু দূরে চলে যাই

পিছু ফিরে নাহি চাই

পিছুটানে যদি ফের

তোমাকে কাছে পাই!


স্বার্থের সংসার

আমি যে অসার

রাত্রি নামলেই

সোমরসে ডুবে যাই!


তোমাকে চিনি নাই

আমাকে ফিরে চাই

যেমন ছিলাম আমি

আদিম সভ্যতায়!


ভেজা সেই জোছনায়

লতা পাতা দিয়ে গায়

আকাশের তারা গুনে

শান্তির ঘুম চাই!


মানুষ অসভ্যই

জানবে নিশ্চয়ই 

বোমা যেদিন পড়বে

তোমাদের মাথায়!


গরিবের আহার 

কেড়ে খায় জানোয়ার

প্রতিবাদ করলেই

জুটে যায় যে প্রহার!


পথের ঐ শিশুটা

চায় শুধু দশ টাকা

ডিজিটাল লেনদেন

পকেটটা থাকে ফাঁকা!


যৌনতার বসে হাট

দেখ কি জমজমাট

বাজারটা  রমরমা

বিলিয়নে বেচাকেনা!


জলসার ঐ পরিবাঈ

হাতে হাতে বদলায়

হায়েনা আর শকুনে

রোজ রাতে ছিড়ে খায়!


আরো পড়ুন: রহস্যময় চিরকুট - হাসিনা সাঈদ মুক্তা




কবিতা কিছু অনুকাব্য খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250