শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

কবিতা: চেতনার মহীসোপানে - শুভাশীষ কুমার চ্যাটার্জী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চেতনার মহীসোপানে

–শুভাশীষ কুমার চ্যাটার্জী

বিশ বছর বয়সী যে মেয়েটি বিধবা হল গত রাতে 

নিঝুম দ্বীপে ফেলে আসা

বস্তাবন্দী বিড়ালের মত

বুকের মাঝখানে তার 

আখমাড়াই এর গুড়

জ্বালানো চুলার মত টগবগে আগুন

মনে তার যুদ্ধবন্দী অনিশ্চিত যন্ত্রণা 

শীতের মাঝ রাতে পুরনো দাঁত ব্যথা যেন।


এখনো দেনাপাওনার কাঠের বাক্স

খুলে চোখের পর্দা নামিয়ে 

বউ খোঁজে কাঠুরে চোখ

মানব নিরপেক্ষ দাঁড়িপাল্লার মত।


মেয়েদের জমি এখনো  দেয়নি

ওকথা শুনাও পাপ

কিন্তু তাদের হাতে দ্বিতীয় মেহেদী 

দ্বিতীয় আল্পনা আর চোখের দ্বিতীয়

স্বপ্ন কাজল অনেক আগেই 

বিদ্যাসাগর যা এঁকেছিলেন 

আমরা তা কি ধরে রেখেছি?


নব বিধবার বুঁজে যাওয়া 

কুমড়ো ফুলের মুখে

কিভাবে  তাকাও তোমরা? 


বিবেকানন্দের সমালোচনা কর 

বিদ্যাসাগর কে গালি দাও

রাম মোহন কে দালাল বল

বুকে হাত দিয়ে।


সূর্যের দিকে তাকিয়ে দেখ 

বাতাস এর দিকে কান পেতে শোন

কত বড় কর্ম যোগী তাঁরা 

সম্পত্তি হীন বিধবা বোনের

মনব্যথা নিরামিষ আহারেই সারাতে চাও? 


বিদ্যাসাগর এর জুতা কোন এক 

বর্ষণ মন্দ্রিত সন্ধ্যায় যদি

মাথায় নিয়ে বলতে পারি 

মানুষ হওয়ার পথে হাঁটছি

গন্তব্য সমতার নিরক্ষ রেখায়

চেতনার মহীসোপানে।


আরো পড়ুন: কবিতা: আমি একেলা -খোকন কুমার রায়


কবিতা শুভাশীষ কুমার চ্যাটার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250