বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান

কবিতা: ঠিকানা বদলাতে হয়-ভীষ্মদেব বাড়ৈ

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-প্রতীকী

ঠিকানা বদলাতে হয়

——ভীষ্মদেব বাড়ৈ 

চিঠি এসে ফিরে যায় পুরনো শহরে, 

ভোর আসে নতুন বন্দরে, 

নতুন মানুষগুলো ঘিরে রাখে মোহনের হাট, জীবনের ঘাট, পেছনের স্মৃতিভরা গানগুলি কেঁদে উঠে বেদনার সুরে, আলো নিভে আসে অন্তঃপুরে, পাখি যায় আপনার নীড়ে।


ঠিকানা বদলাতে হয়---

জীবনের নিয়ম মেনে 

সময়ের তলে চলে নতুনের মেলা, 

আগমন প্রস্থানের নব-নব খেলা, 

জোয়ার-ভাটার মতো এ ভবসংসার, 

আলো ছায়া অকুল-পাথার

দোলাচলে নিত্যকার দোলা।


ঠিকানা বদলাতে হয়---

পুরোনো বন্দরে নতুনের নৌকা আসে, নব সওদাগর,

পেছনে পড়ে থাকে চিহ্নহীন পথের মাটি, স্মৃতির পাহাড়,

একদিন এ শহরে যে ছিলো নতুন, আজ সে ঠিকানাবিহীন।


মুছে যায় স্মৃতিমাখা দিন,

পথের ঢেউয়ের সাথে 

কোন পথে সে হারিয়ে যায়, 

কেউ কি তারে খুঁজে পায়?


সময় নোনা জল এ জীবন হাসায় কাঁদায়!

সবকিছু ছেড়েছুড়ে একদিন ঠিকানাটা বদলাতে হয়!

আরো পড়ুন: কবিতা: কোনদিকে যাই -নীলিমা শীল


কবিতা ভীষ্মদেব বাড়ৈ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250