সোমবার, ৩০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’ *** ভারতীয় মন্ত্রিসভার বৈঠকের পুরোনো ছবিতে শেখ হাসিনার ছবি বসিয়ে প্রচারণা *** সংসদের ‘ঘোলা পানি’ পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের *** এইচএসসি পরীক্ষা জুনে *** টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান *** হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা *** ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা *** জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান, ২১৪ মামলা

কবিতা: পোস্ট কার্ড - খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

পোস্ট কার্ড

---খোকন কুমার রায়

প্রিয় রুহিনী,

আজও ভুলিনি!

পরিচয়টা হয়েছিলো করে পত্রমিতালী

কোনও এক ম্যাগাজিনের পাতায়।

লিখেছিলে বন্ধু চেয়ে খোলা চিঠি

ফিরতি চিঠি লিখেছিলাম নাম-ঠিকানাসহ

উত্তর কিন্তু আজও পাইনি!


বহুকাল যাবৎ আছি প্রতীক্ষায়,

আসবে কবে ডাকহরকরা?

পোস্ট কার্ড বা ইনভেলপ লয়ে,

খুঁজবে আমায় সকল পাড়া

রেজিস্ট্রি করা চিঠি হলে,

দেবে না কিন্তু মালিক ছাড়া!


ঠিকানাটাও বদলাইনি আমি

যদি যায় ফিরে সে খোঁজ না পেয়ে

মোড়ের দোকানিকেও বলে রেখেছি,

দেয় যেন সে বাসা চিনিয়ে।

তোমার বন্ধু হবার সেই আহ্বান,

আজও আমি রেখেছি মনে

অনেক খুঁজে হকারকে পেয়ে,

ম্যাগাজিনটাও রেখেছি কিনে।


এখনতো সবাই আধুনিক!

চিঠি লেখা গেছেই ভুলে

ফেসবুকে দেয় যে স্ট্যাটাস

আমি কিন্তু এখনো সেকেলে।

কাগজ-কলম ভালোবাসি

হাতের লেখা যদিও ভালো না

তবুও অক্ষরগুলো লাগে আপন,

লেখাগুলো চিরচেনা।


তুমিও কি গেছো ভুলে

যত্ন করে পত্র লেখা?

ফেসবুকে হাজারো বন্ধু,

তবু জানি তুমি বড়ই একা।

কলম বন্ধু পাওয়া এখন

জেনে নিও খুবই কঠিন!

লেখে সবাই ডিজিটালে

আসবে না আর সেই প্রিয় দিন!

ডাকহরকরা ছুটবে না আর,

ডাকবাক্সও হয়েছে উধাও

চিঠির ছোঁয়ায় সুখের মুহূর্ত,

হয়তো আর পাবো না কোথাও।


প্লিজ রুহিনী,

যদি পারো পত্র লিখো

নিজ হাতে, এই আমাকে

যত্ন করে রেখে দেবো,

প্রিয় কোনও বইয়ের ফাঁকে।

ইতি,

পত্র প্রার্থী।

খোকন কুমার রায় পত্রমিতালি পোস্ট কার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250