শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: আদিম বাসর -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আদিম বাসর

–খোকন কুমার রায় 

জাগিয়ে দাও আমায়

একটু ভালোবেসে

রাঙ্গিয়ে দাও মনটা

একটু খানি হেসে!


দূরে কোথাও যাই চল

সারাক্ষণ কাছে রাখতে 

এত টুকুই যে চাওয়া

সব কষ্ট ভুলে থাকতে!


পাহাড়ী ঝরনার চঞ্চল জলধারায়

অনাবৃত অবগাহন উচ্ছল কামনায়

প্রকৃতির সাঁজঘরে সাজাবো প্রাণ ভরে

ছড়াব বনফুল মেঘ কালো কেশ পরে!


সবুজ পত্র-পুষ্প সজ্জিত 

আদিম সেই বাসরে

জড়াব তরু ন্যায়

কুসুমিত হে প্রিয় তোমারে!


সৌরভে মেতে ভ্রমর

বসবে পাঁপড়ি পরে

মাখবে ফুল রেণু

সকলের অগোচরে! 


ফুটবে ফুল কলি

তোমার বাগানে 

ঝরতে দিও না

তুমি রেখো যতনে!


আরো পড়ুন: কবিতা: আমি একেলা -খোকন কুমার রায়

কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250