রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

দেশের বাজারে সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য কমায় নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন এই ক্যাটাগরির স্বর্ণের দাম ছিল এক লাখ ৭৭৭ টাকা (ভরি)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৮ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর করা হবে। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৯৯ হাজার ২৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮১ হাজার ৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ওআ/

সোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250