মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

কর্মচারীর ভালোবাসায় মুগ্ধ হয়ে কি‌শোরগ‌ঞ্জ এলেন সৌদি মালিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

কর্মচারীর ভালোবাসায় মুগ্ধ হয়ে কি‌শোরগ‌ঞ্জ এলেন সৌদি মালিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মচারীর বিশ্বস্ততা ও ভালোবাসায় মুগ্ধ হয়ে তার বাড়িতে বেড়াতে এসেছেন সৌদি আরবের নাগরিক সামিম আহমেদ হলিবি ও তার ছেলে আবদুল লিল হলিবি। তারা সৌদি আরবের দাম্মামের আল হাসার খালিদিয়া এলাকার অধিবাসী।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর এলাকার ঢেকিয়া খেলার মাঠে নামেন। পরে কর্মচারীর গ্রামের বাড়ি সিদলা ইউনিয়নেরে সাহেবেরচর গ্রামে যান। এ সময় সৌদি মালিক ও তার ছেলেকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। তাদের ফুলেল শুভেচ্ছা জানান গ্রামবাসী। 

জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত চান মিয়ার ছেলে খাইরুল ইসলাম (৪০), আব্দুল হামিদ (৩৫) ও সারোয়ার হোসেন সাহিদ (৩০) তিনজনই সামিম আহমেদ হলিবির প্রতিষ্ঠানে কাজ করতেন। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে মালিকের সঙ্গে সখ্য গড়ে উঠে তাদের। তাদের বিশ্বস্ততা ও ভালোবাসা দিয়ে অর্জন করেছেন মালিকের আস্থা ও ভালোবাসা। সন্তানের ন্যায় যত্ন করেন তাদের। আর সেই সম্পর্কের টানে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ নিয়ে বাংলাদেশে কর্মচারীদের বাড়িতে ছুটে এসেছেন সৌদি মালিক ও তার ছেলে।

সরেজমিন দেখা গেছে, সৌদি আরবের দুই নাগরিককে দেখতে ভিড় করছেন এলাকার শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সি মানুষ। প্রবাসী খাইরুল ও হামিদ আরবিতে কথা বলছেন মালিক ও ছেলের সঙ্গে। অন্য কারও সঙ্গে কথা বলতে গেলেও এই দুজন সহযোগিতা করছেন।

প্রবাসী আব্দুল হামিদ জানান, তাদের মালিক ও তার ছেলে আমাদের তিন ভাইকে বিশ্বাস এবং আদর করেন। তিনি বলেন, তারা আমাদের ভালোবেসে বাংলাদেশে এসেছেন। তিন দিন থাকার কথা রয়েছে আমার মালিক ও তার ছেলের। এই তিন দিন ঘুরে ঘুরে দেখবেন বাংলাদেশের সৌন্দর্য।

বাংলাদেশে এসে কেমন লাগছে- এমন প্রশ্নের জবাবে সামিম আহমেদ হলিবি বলেন, খুবই ভালো লাগছে। বাংলাদেশে আসতে পেরে আমি অনেক খুশি। তারা (খাইরুল, হামিদ ও সাহিদ) শুধু আমার কর্মচারী না, আমার সন্তানের মতো। তিনি বলেন, সততা ও বিনয়ের জন্য তাদের ওপর আমরা অনেক খুশি।

ওআ/

কর্মচারী সৌদি মালিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250