রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

কাঁচা মরিচের কেজি ২৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

কাঁচা মরিচের দাম চলতি বছরের জুন-জুলাই মাসে রেকর্ড করেছিল। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম তখন কেজি প্রতি হাজার টাকা ছাড়িয়েছিল। মাঝে আমদানিসহ ভোক্তা অধিকারের তদারকিতে দাম কমেছিল কাঁচা মরিচের। কিন্তু আবার কাঁচা মরিচের দাম বেড়েছে। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৪০-২৮০ টাকা দরে।

গত ৪৮ ঘণ্টার ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানান ভোক্তারা। এর সঙ্গে বেড়েছে পেঁয়াজের দামও। কাঁচা মরিচের ঝাল আর পেঁয়াজের ঝাঁজে নাভিশ্বাস ক্রেতাদের।

ভোক্তারা হঠাৎ করে এ দুটি পণ্যের দাম বৃদ্ধির কোনো কারণ খুঁজে পাননি। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে। আমদানি বন্ধ থাকায় বেড়েছে দেশি মরিচের দামও।

এদিকে দাম নির্ধারণের দুই সপ্তাহ পার হলেও বাজারে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু। ভোক্তা জানান, শুধু দাম নির্ধারণই করা হয়েছে। কোনো মনিটরিং হচ্ছে না। কোথাও সরকার নির্ধারিত দাম অর্থ্যাৎ ৩৫-৩৬ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে না।

কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না আলু, পেঁয়াজ, ডিম। চাল এবং শাকসবজির দামও বাড়তি। বাজারে পেঁপে প্রতি কেজি ২৫-৩০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, করলা ৬০-৭০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও কমেনি সোনালি ও দেশি মুরগির দাম।

ওআ/



কাঁচা মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250