বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

কাঁচা মরিচের বিকল্প যা হতে পারে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

ভাজাভুজি বা তরকারি যাই হোক বাঙালি রান্নায় কাঁচা মরিচ থাকবেই। ঝাল ঝাল রান্নায় স্বাদ বাড়াতে কাঁচা মরিচের জুড়ি নেই। সাধারণত কাঁচা মরিচের দাম ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে।

তবে অতিবৃষ্টি বা বন্যায় মাঝেমধ্যে এর দাম অতিরিক্ত হয়ে যায়। সেক্ষেত্রে মরিচের বদলে অন্য কিছু ব্যবহারের চিন্তা করা যেতে পারে। 

চিলি ফ্লেক্স

আজকাল অনেকেই ফ্রায়েড রাইস বা অনেক বিদেশি পদ রান্না করেন। সেক্ষেত্রে চিলি ফ্লেক্স ব্যবহার করা যেতে পারে। ভালো মানের চিলি ফ্লেক্স ব্যবহার করলে শুকনো মরিচের মতো পেট ব্যথার সমস্যা হয় না। 


গোলমরিচ

ঈদের পর অধিকাংশ বাড়িতেই আমিষ রান্নার চল। অনেকেই গোলমরিচ পোলাও বা গরুর মাংস রান্নায় ব্যবহার করেন। তবে অনেক রান্নাতেই গোলমরিচ ব্যবহার করা যায়। সবজি, ভাজি, এমনকি ডালেও গোলমরিচ দেওয়া যেতে পারে। গোলমরিচ হজমশক্তি বাড়াতে সাহায্য করে। আবার গোলমরিচ রান্নায় ঝাল ঝাল ভাব আনে কিন্তু পেটের গোলমাল করে না। তবে পরিমাণ বুঝে গোলমরিচ গুড়ো করে ব্যবহার করুন। আস্ত না দেওয়াই ভালো। 

শুকনো মরিচের গুড়ো

অনেকেই রান্নায় শুকনো মরিচ ব্যবহার করতে চান না। তবে কাঁচা মরিচের দাম যেহেতু বাড়তি তাই শুকনো মরিচ পরিমাণমত ব্যবহার করতে পারেন। 


নাগা মরিচ

অনেকে একে বোম্বাই মরিচ বলেও ডাকেন। যারা শুকনো মরিচ একেবারেই ব্যবহার করতে চান না তারা নাগা মরিচ ব্যবহার করতে পারেন। মাত্র দুটো মরিচেই অনেক ঝাল থাকে। রান্নাতেও আলাদা ঘ্রাণ নিয়ে আসে। 

আরো পড়ুন:ওজন বাড়ার যত কারণ

চুইঝাল

চুইঝাল দিয়ে শুধু মাংসই রান্না করে এমনটি ভুল ধারণা। চুইঝালের লতা ছোটোছোটো করে কেটে টুকরো করে তরকারি, ডালসহ অন্যান্য ঝালযুক্ত উপকরণ হিসেবে রান্নার কাজে ব্যবহৃত হয়। মরিচের বিকল্প হিসেবে চুই ব্যবহার করা যায় অনায়াসে। চুইঝাল কিনে অনেকদিন সংরক্ষণ করা যেতে পারে। কাঁচা মরিচের বিকল্প হিসেবে এটিও মন্দ নয়। 

এম/


রান্না কাঁচা মরিচ বিকল্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250