সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টা ও নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে যুব মহিলা লীগের নেত্রী মেহনাজ মিশুকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে  তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। আটকের পরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুব মহিলা লীগ।

মেহনাজ মিশু ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেও দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। শনিবার সকাল ১০টার দিকে সাভার উপজেলা পরিষদ-সংলগ্ন বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তোলার চেষ্টাসহ নির্যাতনের নানা বিষয় উল্লেখ করে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরীর মা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তাঁকে আটক করে পুলিশ। পরে ভুক্তভোগীর মায়ের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে তাঁকে আটক করা হয়।

এব্যাপারে যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার গণমাধ্যমকে বলেন, ‘মেহনাজ মিশুকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে আমার স্বাক্ষর নকল করে তিনি নিজেকে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছেন, জানার পর স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি জানিয়ে তাঁকে সতর্ক করা হয়। মেহনাজ মিশু আমাদের দলের কেউ নন।’

ঢাকা জেলার (উত্তর) বর্তমান কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মেহনাজ মিশুর নাম আছে, জানানো হলে ডেইজি সারোয়ার বলেন, ‘আমাদের আগের কমিটি ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের কমিটির অনুমোদন দিয়েছিল। সে ক্ষেত্রে আমরা এখন মেহনাজ মিশুর ব্যাপারে খোঁজ নেব। এরপর যাচাই করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন গণমাধ্যমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী কিশোরীর মায়ের করা মামলায় মেহনাজ মিশুকে সকালে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মেহনাজ মিশুকে যুব মহিলা লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা উত্তর শাখার মেহনাজ মিশুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এম.এস.এইচ/

আটক মেহনাজ মিশু যুব মহিলা লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250