শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

কেদারনাথের ধাম সাজানো হলো ৩৫ কুইন্ট্যাল ফুলে

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

মঙ্গলবার থেকে এই মরসুমের জন্য খুলে গেল কেদারনাথ ধামের দরজা। প্রতি বছর হাজার পুণ্যার্থী চার ধাম যাত্রায় যান। এই চার ধামের মধ্যে একটি ধাম হল কেদারনাথ। উত্তরাখণ্ড প্রশাসন আগেই জানিয়েছিল, ২৫ এপ্রিল থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ ধাম। মন্দিরকে সাজিয়ে তুলতে তাই ৩৫ কুইন্টাল ফুল নিয়ে আসা হয়েছে সোমবার। মঙ্গলবার পুরো কেদারনাথ ধাম ফুল দিয়ে সাজানো হয়।

কেদারনাথ ধাম খুলে দেওয়া হলেও আবহওয়া অনুকূল না থাকার কারণে পুণ্যার্থীদের সফর আপাতত স্থগিত করেছে প্রশাসন। টিহরির সিনিয়র পুলিশ সুপার নবনীত সিংহ ভুল্লার জানিয়েছেন, কেদারনাথে তুষারপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার থেকে যেহেতু কেদারনাথ ধামের দরজা খুলেছে, তাই হাজার হাজার পুণ্যার্থী এই পুণ্যস্থানের উদ্দেশ রওনা হয়েছিলেন। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকার কারণে তাঁদের ভদ্রকালী এবং ব্যাসীতে আটকে দেওয়া হয়েছে। হৃষীকেশেও থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বহু পুণ্যার্থীই আগে থেকে কেদারনাথ পৌঁছে গিয়েছিলেন মরসুমের প্রথম পুজোর মূহূর্তের সাক্ষী থাকার জন্য। ২৯ এপ্রিল পর্যন্ত কেদারনাথে তুষারপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহওয়া দফতর। তাই ৩০ এপ্রিল পর্যন্ত এই সফরের জন্য রেজিস্ট্রেশন বন্ধ রেখেছে উত্তরাখণ্ড সরকার।

মন্দির কমিটির চেয়ারম্যান পুণ্যার্থীদের কাছে আবেদন করেছেন, তাঁরা যেন সরকারের নির্দেশিকা মেনে সফর করেন, বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। তিনি আরও আবেদন করেছেন যে, কেদারনাথে মুহূর্তে মুহূর্তে আবহাওয়ার বদল ঘটছে। তাই পুণ্যার্থীরা যেন সেই পরিস্থিতির মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখেন।

সূত্র: আনন্দবাজার

এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:

 

 

কোরআন প্রতিযোগিতায় আবারও বিশ্বচ্যাম্পিয়ন হাফেজ তাকরিম

কেদারনাথ ধাম কুইন্ট্যাল ফুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250