রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

কেন ‘নগদে কট’ খেলেন শাকিলা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘নগদে কট’ নামের একটি নাটকে অভিনেত্রী শাকিলাকে দেখা গেছে ভিন্নরকম এক চরিত্রে। গল্পের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে অনেক দিন পর মজার একটি চরিত্রে অভিনয় করেছি। একটু মজা আছে এতে। সময়ের প্রয়োজনে নানা রকমের চরিত্রেই নিজেকে ধারণ করার চেষ্টা থাকে। এই সময়ের দর্শকরা যেভাবে দেখতে চায় নাটকটি সেভাবেই নির্মাণ হয়েছে। আশা করি, দর্শকদের খুব ভালো লাগবে।’

গল্পে দেখা যাবে, কলোনির মধ্যে সবচেয়ে দুষ্টু ছেলে মন্টি। ছোটবেলা থেকেই তার বদ অভ্যাস হচ্ছে পরিচিত মানুষের কাছে চাপাবাজি করে বেড়ানো। তার এই কর্ম দিনকে দিন অস্থির করে তোলে কলোনির সবাইকে।

মা হারা সন্তান বলে কেউ তেমন কিছুই বলে না। তার বাবাও একটু বকাঝকা করেই ছেড়ে দেন। অভ্যাসের মধ্যে এইটাই বদ, বাকি সব ঠিক আছে। গ্র্যাজুয়েট হয়ে মাস্টার্স শুরু করেন।

মজার বিষয় হচ্ছে, মন্টির এই চাপাবাজি নিয়েও একটা ঝামেলা আছে। সেটা হলো সে যখনই একটা চাপাবাজি কিংবা ফাপরবাজির গল্প বলা শুরু করে ওইটা আর শেষ করতে পারে না। তার আগেই ধরা খেয়ে যায়। কারণ, সে যে চরিত্রটা নিয়ে ঘটনাটা বলছিল, সেই চরিত্র কোনো না কোনো ভাবে স্পটে হাজির হয়ে যায়।

যার ফলে মন্টি নগদে কট খায়। একবার কলোনিতে একটা উড়ো প্রেমের গুঞ্জন ওঠে। নিধি নামের এক মেয়ের সঙ্গে নাকি মন্টির প্রেমের সম্পর্ক। খুঁজে বের করার চেষ্টা করে কে এই রহস্যময় নিধি? নিধির সেই রহস্য জানতে হলে দেখতে হবে নাটকটি।

কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সুলতান এন্টারটেইমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে এটি।

মন্টি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাহেদ ও নিধি চরিত্রে শাকিলা পারভীন। এ ছাড়া আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সেমন্তী, জুলফিকার চঞ্চলসহ প্রমুখ।

এসি/ আই. কে. জে/

কেন‘নগদে কট’ শাকিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250