মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ *** ‘দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই’, সংবাদ সম্মেলন ডেকে বললেন ঢাবি ভিসি *** ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার *** নিজের শুক্রাণু ব্যবহার করে ‘শিশু প্রজনন খামার’ গড়ার পরিকল্পনা করেছিলেন এপস্টিন *** ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান *** জামায়াত আমিরের সঙ্গে ইইউ’র প্রধান পর্যবেক্ষকের সাক্ষাৎ *** জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় *** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ

কেন্দ্রে জোরাজুরি হলে ভোটগ্রহণ বন্ধ: ইসি হাবিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রের মধ্যে যদি কেউ জোরাজুরি করে, তাহলে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে এ নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

শনিবার (৩০শে ডিসেম্বর) যশোরের মনিরামপুরে মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণকালে তিনি এ নির্দেশ দেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে ইসি হাবিব আরো বলেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনারা সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। যদি সেটি সম্ভব না হয়, আপনারা আপনাদের জীবন বাঁচিয়ে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। কিন্তু কোনো পরিস্থিতিতেই ভোটে কারচুপি হতে দেবেন না।

আরো পড়ুন: আরো ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ১ হাজার ৩০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। দুই দিনে উপজেলার মোট ২ হাজার ৭০০ জন প্রশিক্ষণার্থী এ কার্যক্রমে অংশ নেবেন।

গত ১৫ই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী বছরের ৭ই জানুয়ারি। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার। আগামী ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থী। এবারে নির্বাচনে ইসির নিবন্ধিত মোট ৪৪টি দলের মধ্যে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ সমমনা বাকি দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না।

এসকে/ 


ইসি হাবিব ভোটগ্রহণ বন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250