মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

কেমন পুরুষের প্রেমে পড়েন নারীরা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

অনেকের মতে, নারীদের মন বোঝা নাকি বেশ কঠিন! বিষয়টি কিছু ক্ষেত্রে অবশ্যই সত্যি, কারণ নারীর মনের খবর অনেক পুরুষই টের পান না। আর এ কারণে সঙ্গীর ভালোবাসা থেকে বঞ্চিত হন।

আসলে নারীরা সহজে মনের কথা মুখে বলেন না। তারা আশা করেন পুরুষরা যেন তাদের মনের কথা বোঝেন কিংবা তাদের প্রতি ভালোবাসা দেখান বা যত্নশীল হয়ে ওঠেন। আরও বেশ কিছু গুণ আছে, যা নারীরা তার প্রেমিক কিংবা স্বামীর মধ্যে খোঁজেন। আর সেই গুণগুলো যে পুরুষের মধ্যে দেখেন, তাকেই নারীরা বেশি ভালোবাসেন। চলুন তবে জেনে নেওয়া যাক নারীরা ঠিক কোন ধরনের পুরুষের প্রেমে বেশি পড়ে-

দায়িত্বশীল

নারীরা বরাবরই জীবনসঙ্গী হিসেবে এমন পুরুষকে পছন্দ করেন, যার মধ্যে দায়িত্বশীলতা আছে। তাই আপনি যদি সঙ্গীকে খুশি দেখতে চান ও বেশি ভালোবাসা পেতে চান তাহলে চেষ্টা করুন যতটা সম্ভব সঙ্গীর দায়িত্ব নেওয়া ও বিভিন্ন কাজে সহযোগিতা করা।

কথায় মাধুর্য

একজন ভালো বক্তার প্রেমে নারীরা এমনিতেই পড়েন। সব নারীরা কিন্তু সৌন্দর্য দিয়েই মানুষকে বিবেচনা করেন না, বরং মুখের কথা শুনেই অনেকে প্রেমে পড়েন। তাই নারীর মন জয় করতে হলে আপনার কথায় মাধুর্য আনতে হবে ও ভালো বক্তা হতে হবে।

আরো পড়ুন : পুরুষের যে পাঁচ স্বভাব মেয়েরা পছন্দ করে না

মিশুক প্রকৃতির

সবার সঙ্গে যেসব পুরুষ মিশে যেতে পারেন, তাদের প্রতি নারীরাও আকর্ষিত হয় বেশি। নারীদের ধারণা, যে পুরুষ বাইরের মানুষের সঙ্গে এতোটা ভাব জমাতে পারেন তারা নিশ্চয়ই পারিবারিক বন্ধনও অটুট রাখতে পারেন।

দোষ স্বীকার করা

মানুষ মাত্রই ভুল করেন সবাই। তবে তা স্বীকার করতে পারেন না অনেকেই। তবে যে পুরুষরা ভুল করেও পরবর্তী সময়ে দোষ স্বীকার করেন, তাদের প্রতি নারীরা এক ধরনের আস্থা খুঁজে পান। এর থেকেই ওই পুরুষের প্রতি নারীরা আকর্ষণ বোধ করেন ও প্রেমে পড়েন।

নারীকে সম্মান

সব নারীই চান তার জীবনসঙ্গী কিংবা প্রেমিক পুরুষ যেন তাকে সম্মান করেন। আর নারীকে যে পুরুষরা সম্মান করতে জানেন, তাদের প্রেমে নারীরা পাগল হন।

এস/ আই. কে. জে/


নারীরা পুরুষের প্রেমে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250