রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সঙ্গী সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৩

#

দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গী হয়েছেন আইসিটি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন।

শনিবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কোটালীপাড়া পৌঁছে।

পরে তিনটি গাছের চারা রোপণ করে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 

এর আগে সকাল পৌনে ৯টার দিকে তিনি মোটর শোভাযাত্রা সহকারে গণভবন থেকে সড়কপথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন।

সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন বঙ্গবন্ধু কন্যা।

কোটালীপাড়ার আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন শেখ হাসিনা। সেখানে তিনি রাত্রিযাপন করবেন।

আরো পড়ুন: জঙ্গিবাদ নিশ্চিহ্ন হয়ে যায়নি, নিয়ন্ত্রণে আছে: ডিএমপি কমিশনার

এরপর রোববার (২ জুলাই) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এম/ আইকেজে /


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250