মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

খেজুর গুড়ের চকলেট বরফি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১২ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ভিন্ন খাবার পরিবেশন করে তাক লাগাতে বানিয়ে ফেলুন খেজুর গুড়ের চকোলেট বরফি।

জেনে নিন রেসিপি-

উপকরণ-

৫০০ গ্রাম খোয়া ক্ষীর,

৩০০ গ্রাম খেজুরের গুড়,

১ চা চামচ এলাচ গুঁড়ো,

আরো পড়ুন : ছুটির দিনে পাতে রাখতে পারেন মজাদার মুড়িঘণ্ট

২ টেবিল চামচ কোকো পাউডার,

৪-৫ ফোঁটা ভ্যানিলা এসেন্স

আর ২৫০ গ্রাম কনডেন্সড মিল্ক।

প্রণালী-

প্রথমে খেজুরের গুড়টা হালকা আঁচে জাল দিয়ে পাতলা করে নিন। এবার আলাদা একটা নন-স্টিকের কড়াই গরম করে এতে খোয়া ক্ষীর দিয়ে চুলায় কম আঁচে বসিয়ে রাখুন। খোয়া ক্ষীর একটু গলতে শুরু করলে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। অর্ধেক গলে গেলে এতে কনডেন্সড মিল্ক, খেজুরের গুড়, ছোট এলাচের গুঁড়ো ও ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণটি ক্রিমের মত ঘন হয়ে গেছে। তারপর আরও ৭ মিনিটের মত মিশ্রণটি চুলায় কম আঁচে নাড়বেন। একটু থকথকে হয়ে গেলে নামিয়ে নিন।

এবার একটা চারকোণা কাঁধ উঁচু পাত্রে ঘি গ্রিজ করে নিয়ে ঢালুন। ঘি মাখানোর পাশাপাশি থালায় অল্প কোকো পাউডার ছড়িয়ে দিতে পারেন। মিশ্রণটি থালায় ঢালার পর ওপর দিয়ে কোকো পাউডার ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে বরফির আকারে কেটে নিয়ে পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/


খেজুর গুড় চকলেট বরফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250