রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

খোলা বাজারে কমেছে ডলারের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ায় দেশের খোলা বাজারে ডলারের দাম কমছে বলে জানিয়েছেন বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যবসায়ী বা মানি চেঞ্জাররা। ব্যবসায়ীরা জানান, ডলারের দাম রোববার ১২৬ টাকায় লেনদেন হয়। গত বৃহস্পতিবার ডলার ১২৭ টাকায় লেনদেন হয়েছিল।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হক বলেন, রোববার সন্ধ্যায় ডলারের দাম ১২৩ টাকায় নেমে আসে। তিনি আরও বলেন, 'খোলা বাজারে ডলারের দাম লাফ দিয়ে বেড়েছিল। যেভাবে বেড়েছিল সেভাবেই কমছে। আমার বিশ্বাস, ডলারের দাম আরও কমবে।'

বিদেশে ভ্রমণকারীরা সাধারণত খোলা বাজারে ডলারের কিনে থাকেন।

আরো পড়ুন: বিশ্ববাজারে কমেছে সোনার দাম

গত সপ্তাহে প্রবাসীরা যাতে হুন্ডির পরিবর্তে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠান সেজন্য কয়েকটি ব্যাংক ডলার প্রতি ১২৪ টাকা পর্যন্ত দিয়েছে এমন সংবাদ গণমাধ্যমে আসার পর বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ গত ৮ নভেম্বর ব্যাংকগুলোকে প্রতি ডলারের জন্য ১১৫-১১৬ টাকার বেশি না দেওয়ার নির্দেশ দেয়।

পরে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ১১৬ টাকার বেশি দাম না দিয়ে রেমিট্যান্স আনতে নিষেধ করে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে এ বিষয়ে সতর্কও করে।

এ কে এম ইসমাইল হক জানান, তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে মৌখিক নির্দেশনা পেয়েছেন যে মুদ্রা ব্যবসায়ীরা ১১৭ টাকা দরে ডলার কিনতে ও সর্বোচ্চ দেড় টাকা কমিশন নিয়ে তা বিক্রি করতে পারবেন।

অর্থাৎ ব্যবসায়ীরা প্রতি ডলার ১১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত নিতে পারবেন।

এসি/ আই.কে.জে/


ডলারের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250