মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

গরম ভাতের সঙ্গে ছোলার ডাল দিয়ে রুই মাছ রান্না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

ছোলার ডাল দিয়ে যে কোনো পদের রান্নাই সুস্বাদু হয়। নিরামিষ ছোলার ডাল কিংবা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না হয়তো কমবেশি সবাই খেয়েছেন। তবে ছোলার ডাল দিয়ে রুই মাছ রান্না স্বাদে অনন্য। গরম ভাতের সঙ্গে এই পদ খাওয়ার মজাই আলাদা। রইলো রেসিপি-

উপকরণ : 

১. রুই মাছ ৬-৭ পিস

২.ছোলার ডাল ১৫০ গ্রাম

৩. তেজপাতা ২টি

৪. গরম মসলা পরিমাণমতো

৫. আস্ত জিরা ১ টেবিল চামচ

৬. আদা ১ টেবিল চামচ

৭. হলুদ গুঁড়া ৩ টেবিল চামচ

৮. মরিচের গুঁড়া ১ টেবিল চামচ

আরো পড়ুন : ঝাল তেহারির রেসিপি

৯. জিরার গুঁড়া ১ টেবিল চামচ

১০. পেঁয়াজ ২টি (মাঝারি সাইজ)

১১. টমেটো ২টি

১২.কাঁচা মরিচ ৪-৫টি

১৩. লবণ স্বাদমতো

১৪. চিনি স্বাদমতো

১৫. ঘি ১ টেবিল চামচ

১৬. ধনেপাতা কুচি আন্দাজমতো ও

১৭. সরিষার তেল পরিমাণমতো।

পদ্ধতি : 

ছোলার ডাল দুই-তিন ঘণ্টা ভিজিয়ে রেখে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। মাছ ভালো করে ধুয়ে নিন। লবণ-হলুদ মাখিয়ে মেরিননেট করে রাখুন। অন্যদিকে আদা বেটে নিন। পেঁয়াজ কুচি করে কেটে নিন ও কাঁচামরিচ চিরে নিন।

এবার সরিষার তেলে মাছ ভেজে আলাদা করে রেখে দিন। সেদ্ধ ডালের অর্ধেকটা একটি বাটিতে তুলে রাখুন। এটি রান্নায় লাগবে। বাকি অর্ধেক ডাল মিক্সিতে মিহি করে বেটে নিন। তারপর রান্না শুরু করুন।

কড়াইয়ে তেল ও এক টেবিল চামচ ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো মরিচ, আস্ত জিরা ও গরম মসলা ফোঁড়ন দিন। গন্ধ উঠলে তাতে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করুন।

একটি বাটিতে ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচে গুঁড়ো ও ১ টেবিল চামচ জিরার গুঁড়া নিয়ে সামান্য পানি দিয়ে গুলে নিন।

আরো পড়ুন : খাশির আস্ত লেগরোস্ট তৈরির রেসিপি

আদার কাঁচা গন্ধ চলে গেলে তাতে এই মসলা দিয়ে ক্রমাগত কম আঁচে নাড়তে থাকুন। যতক্ষণ না মসলার তেল আলাদা হচ্ছে, ততক্ষণ নেড়ে যেতে হবে। মসলার তেল আাদা হলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।

যতক্ষণ না পেঁয়াজের রং পরিবর্তন হচ্ছে ততক্ষণ ভাজতে থাকুন। এরপর দিয়ে দিন কাঁচা মরিচ ও টমেটো। খেয়াল রাখবেন, টমেটো যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ ভাজতে থাকুন। দিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ।

ভালো করে নাড়াচাড়া করে বাটিতে তুলে রাখা সেদ্ধ ছোলার ডাল দিয়ে মেশান। তারপর এতে বেটে রাখা সেদ্ধ ছোলার ডাল দিন। খুব ভালো করে মেশান।

স্বাদমতো চিনি দিয়ে নাড়তে থাকুন। ডাল ফুটে এলে তাতে এক টেবিল চামচ ঘি, এক টেবিল চামচ গরম মসলা ও সামান্য ধনে পাতা কুচি দিয়ে মেশান।

ডাল বেশি ঘন হয়ে গেলে তাতে সামান্য গরম পানি দিয়ে ব্যালেন্স করে নিতে পারেন। তবে ছোলার ডাল ঘন হলেই খেতে ভালো লাগে। ডাল ফুটতে শুরু করলে তাতে ভাজা মাছ দিয়ে ভালো করে মেশান। উপরে ছড়িয়ে দিন ধনে পাতা কুচি।

ভাতের সঙ্গে রুই মাছের ডাল থাকলে আর কোনো তরকারি বা পদের দরকার পড়ে না। গরম গরম ভাতে গরম গরম মাছের ডাল মেখে খান।

এস/ আই.কে.জে/ 

রুই মাছ ছোলার ডাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250