রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

গুড়ের পানতোয়া তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীতের এই মৌসুমে বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন গুড়। আর মিষ্টি খেতে কমবেশি সবাই ভালোবাসে। যাদের মিষ্টি খাওয়া নিষেধ তাদের অনেকে লুকিয়ে হলেও দু’-একটি মিষ্টি খায়। চাইলে চিনির বদলে গুড় দিয়েও তৈরি করা যেতে পারে সুস্বাদু মিষ্টি। তেমনই একটি পদ হলো গুড়ের পানতোয়া। এটি তৈরি করা বেশ সহজ আর খেতে দারুণ সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক গুড়ের পানতোয়া তৈরির রেসিপি-

উপকরণ-

ছানা- ২ কাপ

ময়দা- আধা কাপ

মাওয়া- দেড় কাপ

গুড়- ১ টেবিল চামচ

আরো পড়ুন : মজাদার চিকেন কিমা কাটলেট তৈরির রেসিপি

এলাচ গুঁড়া- সামান্য

ঘি- সোয়া ৩ টেবিল চামচ

খাবার সোডা- আদা চা চামচ

তেল- ভাজার জন্য।

সিরা তৈরির পদ্ধতি

২ কাপ গুড় ও ৪ কাপ পানি একসঙ্গে জ্বাল দিয়ে সিরা করে নিন।

পদ্ধতি-

ছানা গ্রেট করে নিন। অন্য পাত্রে ঘি, ময়দা, সোডা, গুড়, এলাচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এবার ছানার সঙ্গে মেখে গোল্লা বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হলে নামিয়ে সঙ্গে সঙ্গে সিরায় ডুবিয়ে দিন। এভাবে কয়েক ঘণ্টা রাখুন।

এস/ আই.কে.জে/

রেসিপি গুড়ের পানতোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250