মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

গ্যাসের চুলার রান্নাঘর থাকুক নিরাপদ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

সম্প্রতি গ্যাস নিয়ে নানা শঙ্কার কথা শোনা যাচ্ছে। স্বভাবতই গ্যাসের চুলা নিয়েও রয়েছে হাজারো শঙ্কা। সেক্ষেত্রে রান্নাঘর নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। কিন্তু অনেকেই বিষয়গুলো খেয়াল করেন না। এখন সময় এসেছে নিরাপত্তার বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার। 

>> রান্নাঘরে কাজ করার সময় দরজা জানালা খোলা রাখুন। ভ্যান্টিলেশন ফ্যান থাকলে চালু রাখুন। ঘরের ভেতর বাতাস প্রবাহিত ঠিকভাবে হলে নিরাপদ থাকবেন।

>> কাজ শেষ হওয়ার পর প্রতিদিন শুকনো কাপড় দিয়ে চুলা মুছে রাখুন। কাপড় ভিনিগার দিয়েও ভিজিয়ে নিতে পারেন। ভিনিগার ব্যবহার করলে পানি দিয়ে ভেজাবেন না।

>> চুলা কেনার সময় সাশ্রয়ের কথা না ভেবে ভালো মানের চুলা কিনুন।

>> পুরনো চুলা দিয়ে কাজ ভালোমতো চললেও বদল করুন।

>> মাসে অন্তত একবার বার্নারের ছিদ্র ও ক্রেট পরিষ্কার করুন।

>> গ্যাস সিলিন্ডার বহনের সময় খুব সতর্ক থাকতে হবে।

আরো পড়ুন: ফুলদানিতে দীর্ঘ দিন ফুল সতেজ রাখবেন কীভাবে

>> চুলায় সমস্যা দেখা দিলে দ্রুত অভিজ্ঞ কারো সাহায্য নিন।

>> সপ্তাহে অন্তত একবার গ্যাসলাইনে লিকেজ পরীক্ষা করুন। তেল-গ্রীজ যেন না জমে খেয়াল রাখুন।

>> গ্যাসলাইনের আশেপাশে ছিদ্র করবেন না।

>> চুলো বা গ্যাসলাইনের আশেপাশে ধূমপান বা দাহ্য জিনিস রাখবেন না।

এম/
 

গ্যাস চুলা রান্নাঘর নিরাপদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250