বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

গ্লোবাল সাউথের ব্যাপারে শক্তিশালী অবস্থানে রয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

নিউইয়র্কে বক্তব্য দিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, গ্লোবাল সাউথের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধিতে ভারত সব ধরনের আলোচনায় অংশ নিতে প্রস্তুত। নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সময় ভারত কীভাবে উন্নয়নের ভিত স্থাপন করেছে সে বিষয়ে কথা বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের জন্য এমন সম্মেলনের আয়োজন করা কতোটা চ্যালেঞ্জিং ছিল সে বিষয়েও কথা বলেন তিনি। 

এ সম্মেলনে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সারা পৃথিবীকে পরিবারস্বরূপ মেনে নেওয়ার ভারতের যে উদ্দেশ্য ছিল তা সকলের উপস্থিতির জন্যেই সফল হয়েছে।

জি-২০ সম্মেলনে ভারতের প্রধান উদ্দেশ্য ছিল গ্লোবাল সাউথের উন্নয়ন সাধন। ভারত বরাবরই গ্লোবাল সাউথের উন্নতি চেয়েছে। তারই প্রমাণ পাওয়া যায় এবছর জি-২০ জোটে আফ্রিকান ইউনিয়নের যোগদানের মাধ্যমে।

বর্তমান ভূ-রাজনীতি সারাবিশ্বের খাদ্য ও শক্তি ছাড়াও জনগণের মৌলিক চাহিদার উপরেও প্রভাব ফেলছে। তবে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্যে ভারত প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি।

ভারতের এবারের মূল উদ্দেশ্য ছিল সারা বিশ্বের উন্নয়ন। সম্মেলনে গ্লোবাল সাউথের ১২৫টি দেশ অংশ নেয়।

সাম্প্রতিক বছরগুলোতে কোভিডের বিধ্বংসী তাণ্ডব, বিশ্বব্যাপী সংঘর্ষ, উত্তেজনা আন্তর্জাতিক অর্থনীতিকেও প্রভাবিত করেছে।

অন্যান্য বিশ্বনেতার মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান এস জয়শঙ্কর। নিউইয়র্ক সফরের পর তার ওয়াশিংটন ডিসি সফরের কথাও রয়েছে।

আই. কে. জে/ 

এস জয়শঙ্কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250