বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

ঘনঘন প্রস্রাব মানেই কি ডায়াবেটিস?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকে মনে করেন শুধু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ঘনঘন মূত্রত্যাগের সমস্যা রয়েছে। কিন্তু ঘনঘন প্রস্রাবের বেগ শুধু ডায়াবেটিস নয় বরং বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে।

কিডনির সমস্যা থেকে শুরু করে মূত্রাশয়ে সংক্রমণ বা ক্যানসার এমনকি মানসিক চাপের কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক আর কোন কোন রোগের কারণ হতে পারে ঘনঘন প্রসাব-

মূত্রনালির সংক্রমণ

কিডনি, মূত্রনালি, মূত্রাশয় ইত্যাদি মূত্রতন্ত্রের অংশ হিসেবে বিবেচিত। যখন এই অংশগুলোর যে কোনোটিতে সংক্রমণ ঘটে, তখন তাকে মূত্রনালির সংক্রমণ বলা হয়। এর মধ্যে আছে ঘন ঘন প্রস্রাব হওয়া, ব্যথা, জ্বালাপোড়া ও ফেনা হওয়া।

প্রোস্টেট সংক্রমণ

পুরুষরা যদি বারবার প্রস্রাবের তাগিদ অনুভব করেন তাহলে শুধু তা ডায়াবেটিস নয় বরং প্রোস্টেট সংক্রমণ বা প্রোস্টেট বড় হওয়ার কারণও হতে পারে। এই গ্রন্থি শুধু পুরুষদের মধ্যে থাকে, যা মূত্রাশয়ের নীচে থাকে ও বীর্য উৎপন্ন করে।

মূত্রাশয়ের সমস্যা

মূত্রাশয়ের সমস্যা হলে প্রচণ্ড ব্যথা পেটের নিচের অংশ। একই সঙ্গে চাপ অনুভূত হয়। এতে বারবার প্রস্রাব হতে পারে ও প্রতিবারই ব্যথা হয়।

মানসিক চাপ

জানলে অবাক হবেন, মানসিক চাপ বা উদ্বেগও কিন্তু ঘনঘন প্রস্রাবের প্রবণতা বাড়ায়। কারণ যখনই পেটের পেশী টানটান থাকে, তখনই এর উৎপাদন বেড়ে যায়। আর পেশীগুলো চাপের মধ্যে শক্ত হয়ে যায় কোনো আঘাত বা বিপদ থেকে রক্ষা পেতে।

মূত্রাশয় ক্যানসার

ঘনঘন প্রস্রাবের সমস্যা মূত্রাশয় ক্যানসারেরও লক্ষণ হতে পারে। যদিও এটি বিরল তবে উপেক্ষা করা যায় না। এ রোগে হঠাৎ প্রস্রাবের চাপ ও প্রস্রাবের সঙ্গে প্রচণ্ড জ্বালাপোড়া হয়।

আপনার যদি ওভারঅ্যাক্টিভ মূত্রাশয় থাকে তাহলেও আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। এতে প্রস্রাব করার পরও প্রস্রাবের চাপ থাকে।

ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যাকে ডায়াবেটিস ভেবে ভুল করবেন না। বরং যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, যিনি আপনাকে ভালোভাবে পরীক্ষা করে সঠিক প্রতিকার ও ওষুধের পরামর্শ দেবেন।

সূত্র: প্রেসওয়্যার ১৮

এস/ আই.কে.জে/

ডায়বেটিস ঘনঘন প্রস্রাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250