রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

ঘুম ভালো হবে যে ফল খেলে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

একজন মানুষের দৈনিক অন্তত ৭ ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু তা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। অনেক মানুষ আছেন যারা অনিন্দ্রায় ভোগেন। রাতে শত চেষ্টা করেও তারা দুচোখের পাতা এক করতে পারেন না। 

তবে, এবার অনিদ্রায় ভোগা ব্যক্তিদের জন্য রয়েছে স্বস্তির খবর। জানা গেছে পরিচিত এক ফল খাওয়ার মাধ্যমে ঘুম পেতে পারেন তারা। বিশেষজ্ঞদের মতে, বিছানায় যাওয়ার কিছুক্ষণ আগে বিশেষ এই ফল খেলে ভালো ঘুম হবে। 


এই বিশেষ ফলটি হলো কলা। এতে আছে ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম। এই দুটো উপাদানই মানবদেহে উৎপন্ন স্ট্রেস কমাতে সাহায্য করে। এতে পেশী শিথিল হয়। কলায় আছে অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফ্যান নামক উপাদান। এটি মস্তিষ্ক-শান্তকারী হরমোন উৎপাদনকে উদ্দীপ্ত করে। 

আরো পড়ুন : বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়!

প্রকাশিত সংবাদ অনুযায়ী, কলা এমন একটি ফল যা মেলাটোনিন উৎপাদনকে উদ্দীপ্ত করে। ভালো ঘুমের জন্য এটি বড় ভূমিকা রাখে। স্বাস্থ্য ও রোগের অ্যান্টিঅক্সিডেন্টস-এর বিশেষ সংখ্যায় প্রকাশিত এক সমীক্ষা অনুসারে, কলার পাশাপাশি আঙ্গুর, চেরি ও স্ট্রবেরি মেলাটোনিনের সেরা উৎস। অর্থাৎ এসব ফল খেলেও ভালো ঘুম হবে। 

শুধু ফলই নয়, মানসিক চাপ কমাতে সাহায্য করে মাছ, গোটা শস্য ও পনিরও। রুটি, পাস্তা এবং ভাতের মতো উচ্চ কার্বোহাইড্রেট খাবার অ্যাসিড উৎপাদনকে উদ্দীপ্ত করতে পারে। আপনি যদি খুব বেশি চকলেট খান তবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এটি ঘুমের ওপর বাজে প্রভাব ফেলতে পারে। 

এস/ আই.কে.জে/


ঘুম ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250