শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই, সব কেন্দ্রে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী ৩০ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের সময় সকল কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা।

বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর।

তিনি আরও জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আফিস নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

প্রসঙ্গত, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন গত ২ জুন মৃত্যুবরণ করেন। গত ৪ জুন আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আরো পড়ুন: তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

আফছারুল আমীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মন্ত্রীও ছিলেন। ২০২০ সাল থেকে ফুসফুসে ক্যানসার ধরা পড়লে দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250