শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

চন্দ্রযান-৩ এর সফলতায় ভারতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে  চাঁদে পৌঁছানো এবং চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করায় ভারত সরকার‌কে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট)সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি ভারত‌কে অভিনন্দন জানান।

শাহরিয়ার আলম তার অভিনন্দন বার্তায় লি‌খে‌ছেন, “চাঁদে চন্দ্রযান-৩ এর প্রথম সফল অবতরণের জন্য ভারতকে অভিনন্দন। ইতিহাসে মাত্র চারটি দেশ এই বিশাল গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে পেরেছে, যা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলে।”

মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে বুধবার (২৩ আগস্ট) ভারতের মহাকাশযান চন্দ্রযান-৪ চাঁদের বুকে অবতরণ ক‌রে‌ছে। এর দ্বারা বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রেখেছে ভারত। আর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ক্ষেত্রে প্রথম দেশ হি‌সে‌বে ইতিহাসে নাম‌ লিখিয়েছে দেশটি।

এম.এস.এইচ/ 

পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম চন্দ্রযান-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250