মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল

চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বারবার ফোন চার্জ দিতে কার ভালো লাগে? তবে এই দুশ্চিন্তার অবশান হতে চলেছে। কারণ চীনা টেক কোম্পানি ‘বেটা ভোল্ট’ আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি। তাদের দাবি, কোনো চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে ৫০ বছর।

কোম্পানি বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত।

কোম্পানিটি বলেছে, পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে। দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। স্মার্টফোন ছাড়াও বিটভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো যন্ত্রে।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই গাইড করবে গুগল ম্যাপ

নিরাপত্তার দিক দিয়েও প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি বেশ এগিয়ে। এটিতে ধরবে না আগুন। সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তা ঝুঁকি থাকে। এতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও নেই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি। যা ব্যবহার করা যাবে পেসমেকারের মতো মেডিকেল ডিভাইসে। 

২০২৫ সাল নাগাদ এই ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তাদের।

এসকে/ 

চীন ব্যাটারি চার্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250