মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

চিংড়ির মালাইকারি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

সুস্বাদু একটি খাবারের মধ্যে চিংড়ির মালাইকারি অন্যতম। অনেকে আছেন মাছ খেতে একেবারেই পছন্দ করেন না কিন্তু চিংড়ি ভালোবাসেন। এই মাছ অনেক রকমের পদ করে খাওয়া যায়। তার মধ্যে একটা চিংড়ির মালাইকারি।

জেনে নিন যেভাবে তৈরি করবেন এ মজাদার খাবার-

উপকরণ- 

চিংড়ি – ৭০০ গ্রাম

পেঁয়াজ – এক কাপ

রসুন বাটা – হাফ চা চামচ

আদা বাটা – হাফ চা চামচ

লবণ- স্বাদ মতো

মরিচ – ৪/৫ টি

মরিচ গুঁড়া – হাফ চা চামচ

হলুদ গুঁড়া – হাফ চা চামচ

জিরা গুঁড়া – হাফ চা চামচ

আরো পড়ুন : গুড়ের পানতোয়া তৈরির রেসিপি

গরম মশলা গুঁড়া – সামান্য

বড় এলাচ – ২ টি

তেজপাতা -১ /২ টি

দারুচিনি – ২ টি

কোকোনাট মিল্ক – দেড় কাপ/আড়াই কাপ ( পছন্দ মতো )

সরিষার তেল – ৪ টেবিল চামচ

ঘি – ২ চামচ

সয়াবিন তেল – ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী-

প্রথমে একটি প্যানে ১ টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে নিন। এবার এতে চিংড়িগুলো অল্প আঁচে ভেজে নিন। বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যায়। ১ মিনিটের মতো ভেজে চিংড়ি অন্য একটি পাত্রে তুলে রাখুন। এবার প্যানে ৩ টেবিল চামচ সরিষার তেল নিন। এতে একে একে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুঁচি ভেজে নিন, এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখুন। কিছুক্ষণ ভাজার পর আদা, রসুন বাটা দিয়ে নিন। এবার ভালোভাবে নাড়তে থাকুন। প্যানে যেন না লেগে যায় খেয়াল রাখুন।

এবার কোকোনাট মিল্ক দিন, প্রথমে অল্প দিয়ে নাড়ুন, বাকি কোকোনাট মিল্ক আলাদা রেখে দিন। মশলাটা কসাতে থাকুন, এখন একে একে জিরা, মরিচ, হলুদ, গরম মশলা গুঁড়া দিয়ে দিন। আবার কষাতে থাকুন। পরে লবণ দিন স্বাদ মতো।

এরপর চিংড়িগুলো দিয়ে দিন, আস্তে আস্তে নাড়তে থাকুন। এবার ঢাকনা দিয়ে দিন মিনিট দুয়েকের জন্য। চিংড়ির ভেতর যেন মশলা ভালোভাবে যায়, এজন্য অল্প আঁচে একটু নেড়ে দিন। এবার আগে আলাদা করে রাখা কোকোনাট মিল্ক দিয়ে দিন এবং নেড়ে নিন। কোনো পানি ব্যবহার করার দরকার নেই, ঝোল হওয়ার জন্য কোকোনাট মিল্ক যথেষ্ট। এবার আস্ত কাঁচা মরিচ ও ঘি দিয়ে দিন। ঢাকনা দিয়ে ১০ মিনিটের মতো রান্না করুন।

রান্না শেষে নামিয়ে ফেলুন। গরম পোলাও অথবা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/

রেসিপি চিংড়ির মালাইকারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250