রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ওস্তাদ রশিদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

উপমহাদেশের  জনপ্রিয় শাস্ত্রীয় সংগীত শিল্পী ওস্তাদ রশিদ খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন। ৫৫ বছর বয়সী শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসায় কিছুটা সুস্থও হয়েছিলেন। এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।

শিল্পীর ঘনিষ্ঠজন এবং হাসপাতাল সূত্র থেকে রশিদ খানের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। সবশেষ তথ্য মতে, শিল্পীর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। ক্যানসার এবং ব্রেনস্ট্রোকজনিত সমস্যায় তাকে কাবু করে ফেলেছে। তিনি আইটিইউতে ভর্তি রয়েছেন। স্নায়ুচিকিৎসকেরা দেখছেন।

রশিদ খানকে মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দলও পর্যবেক্ষণে রেখেছে। নতুন করে অবস্থার অবনতি না-হলেও পরিস্থিতি যথেষ্ট জটিল বলে হাসপাতালের পক্ষ থেকে তার স্বজনদের জানানো হয়েছে।

আরো পড়ুন: সিনেমায় বছর জুড়ে যারা আলোচনায় ছিলেন

ওস্তাদ রশিদ খান ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব।

রাশিদ তালিম নিয়েছেন এ ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রাশিদের দাদু। রশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রশিদ।

রশিদ খান মূলত শাস্ত্রীয় সংগীত পরিবেশন করলেও বলিউড ও টালিউডের অনেক সিনেমায় অনেক জনপ্রিয় গান রয়েছে।

এসি/ আই.কে.জে/


চিকিৎসক ওস্তাদ রশিদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250