বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল চিকিৎসা নিতে আজ বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) সিঙ্গাপুরে যাচ্ছেন। মঙ্গলবার (১২ই ডিসেম্বর) রাতে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি । এই খবর গণমাধ্যমকে জানান অভিনেতা জায়েদ খান।

জায়েদ খান বলেন, আমাদের সবার প্রিয় অভিনেতা ডিপজল ভাই শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিতে বৃহস্পতিবার সিঙ্গাপুর যাবেন তিনি।

আরো পড়ুন: শিল্পকলায় গণজাগরণ সংগীত উৎসব শেষ হচ্ছে আজ

অন্যদিকে, ডিপজল তার ফেসবুক পোস্ট লিখেছেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবিপ্রধান হারুন ভাই, মিশা ও জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনা করছেন। নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন।

এসি/ আই. কে. জে/ 


চিকিৎসা ডিপজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250