রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

চুল সোজা করার ঘরোয়া টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

যাদের চুল কোঁকড়া বা কিছুটা ঢেউ খেলানো তাদের অনেকেই যান পার্লারে। চুল স্ট্রেট বা সোজা করতে। তবে কেউ কেউ আছেন যারা ক্যামিকেল লাগিয়ে, অর্থ খরচ করে কাজটি করতে চান না। তারা কিন্তু বাড়িতে বসে সহজ কিছু উপায়ে চুল সোজা করতে পারেন। 

দুধ ও মধু


প্রোটিন আর কেরাটিন দিয়ে চুল তৈরি হয়। দুধে থাকা প্রোটিন চুলকে মজবুত করে। একসঙ্গে নরম রাখে। চুল সোজা করতে চাইলে এক চামচ মধুর সঙ্গে দুধ মিশিয়ে শ্যাম্পু করা চুলে স্প্রে করুন। দুই মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

কলা


চুল নরম আর সোজা করতে কার্যকরী ভূমিকা রাখে কলা। এটি ফ্রিজি হেয়ারকে ঠিক করতে সাহায্য করে। একটি বাটিতে দুটো কলা নিন। এগুলো চটকে তাতে দুই চামচ মধু, দই ও অলিভ অয়েল মেশান। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে পেস্ট করুন। এটি চুলে লাগিয়ে ঘণ্টাখানেক লাগিয়ে ধুয়ে ফেলুন। 

আরো পড়ুন : দেশে দেশে ভিন্ন স্বাদের চা

অলিভ অয়েল ও ডিম

চুলের জন্য এই দুটো উপাদান ভীষণ ভালো। ডিমে থাকে প্রোটিন আর অলিভ অয়েল চুল করে সোজা আর প্রাণবন্ত। দুটো ডিম ফেটিয়ে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন।  

অ্যালোভেরা জেল


রূপচর্চার যেকোনো কাজে অ্যালোভেরার বিকল্প নেই। এর সাহায্যে চুল স্ট্রেট করতে চাইলে হালকা গরম অলিভ অয়েলের সঙ্গে আধ কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। সঙ্গে দিন কয়েক ফোঁটা রোজমেরি ও চন্দন তেল। সব উপাদান মিশিয়ে চুলে লাগিয়ে ২ ঘণ্টার জন্য রাখুন। এরপর হালকা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। 

নারকেলের দুধ ও লেবুর রস

চুলকে নরম রাখে নারকেল দুধ। একই সঙ্গে এই মিশ্রণ চুলের অ্যাসিড অ্যালকালাইন ব্যালেন্স বজায় রাখে। একটি পাতিলেবুর রস নারকেল দুধের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। 

এস/ আই.কে.জে/


চুল সোজা ঘরোয়া টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250