মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ছবিতে লাইক দিয়ে হারালেন ১১ লক্ষ টাকা!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

ইনস্টাগ্রামে তারকাদের ছবিতে লাইক দিলেই পাওয়া যাবে টাকা। অনলাইনে প্রতারকদের পাতা ফাঁদে পা দিতেই কয়েক লক্ষ টাকা খোয়া গেল ভারতের গুজরাটের এক যুবকের। ৩৬ বছর বয়সি প্রকাশ সাওয়ান্ত বদোদরা থানায় আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন।

পুলিশ সূত্রে খবর, মাস দুয়েক আগে দিব্যা নামে এক মহিলা হোয়াটস্‌অ্যাপে এক মহিলা কাজের প্রস্তাব দেন প্রকাশকে। ওই মহিলা প্রকাশকে জানান, ইনস্টাগ্রামে তারকাদের প্রোফাইল অনুসরণ করতে হবে এবং তাঁদের পোস্ট করা ছবিতে লাইক দিতে হবে। দু’টো ছবিতে লাইক দিলেই ২০০ টাকা পাওয়া যাবে। প্রকাশ প্রস্তাবে রাজি হলে দিব্যা তাঁকে একটি ইনস্টাগ্রাম লিঙ্ক পাঠান। ইনস্টাগ্রামের বেশ কয়েকটি গ্রুপেও প্রকাশকে যুক্ত করা হয়।

কাজ শুরুর আগেই প্রকাশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০ টাকাও পাঠানো হয়। ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক ছাড়াও প্রকাশকে ইউটিউবের লিঙ্ক পাঠিয়েও সাবস্ক্রাইব করতে বলা হয়। প্রকাশ কথামতো সমস্ত কাজ করায় তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে ৫০০ টাকা ঢোকে। সময়মতো টাকা পেয়ে যাওয়ায় প্রকাশও কাজে উৎসাহী হয়ে পড়েন।

কিছু দিন দিন আগে প্রকাশকে বলা হয় কিছু টাকা জমা করতে। কাজ শেষ হলে আসলের সঙ্গে সুদ দেওয়া হবে। প্রকাশ ১০০০ টাকা জমা করেন। ফেরত পান ১৩০০ টাকা। পরের বার ১০ হাজার টাকা জমা করলে সুদে আসলে ১২,৩৫০ টাকা ফেরত পান প্রকাশ। বেশ কয়েক বার এমন হওয়ার পরে বড় অঙ্কের টাকা জমা রাখতে বলা হয় প্রকাশকে।

সুদ পাওয়ার লোভে প্রকাশ ১১ লক্ষ টাকা জমা করেন। কিন্তু সপ্তাহখানেক পার হয়ে গেলেও সুদ তো দূর, আসল টাকাই় ফেরত পাননি প্রকাশ। বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। কিন্তু তত ক্ষণে তিনি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন।

ওআ/

ছবি লাইক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250