মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

ছুটির দিনে যেতে পারেন ঢাকা-বরিশাল লঞ্চ ভ্রমণে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ভেসে ভেসে চাঁদ দেখতে চাইলে কাছে কোথাও নৌকা নিয়ে মাঝ নদীতে বসেও দেখা যায়। তবে যদি দূরে কোথাও ভ্রমণের সময় পুরো চাঁদের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সূর্যোদয় দেখতে চান এবং সেইসঙ্গে পেতে চান সুস্বাদু খাবারের স্বাদ তাহলে অবশ্যই প্রিয় বাহন হবে লঞ্চ।

নৌকা, বাস বা ট্রেন ভ্রমণের মতো দীর্ঘ সময়ের যাত্রাতে আপনাকে লঞ্চ ক্লান্তিতে ফেলবে না। উল্টো বরং প্রশান্তির সাগরে ভাসিয়ে নিয়ে যাবে, তা চাঁদ থাকুক আর না থাকুক! 

লঞ্চে বরিশাল যেতে চাইলে প্রথমেই আপনাকে আসতে হবে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। বরিশালের লঞ্চ সব রাত ৯টায় ছাড়লেও আপনি যদি কয়েক ঘণ্টা আগে আসেন তাহলে সদরঘাট লঞ্চ টার্মিনাল ভালোভাবে উপভোগ করতে পারবেন।


যাত্রার দিন লঞ্চের ভালো টিকেট কাটতে চাইলে ৪-৫টার মধ্যেই লঞ্চ টার্মিনালে থাকা ভালো। এতে টিকেট প্রাপ্তি নিশ্চিত হবে।

লঞ্চে ৩০০ টাকা থেকে ১০ হাজার টাকার ভেতরে বরিশাল যাওয়া যায়। উন্নতমানের সবচেয়ে ভালো লঞ্চগুলোর মধ্য রয়েছে সুন্দরবন-১৫, ১৬, প্রিন্স আওলাদ-১০, পারাবত-১২, ১৮, এডভেঞ্চার-১, মানামী, সুরভী-৭, পটুয়াখালী-২, এমভি ফারহান। সব লঞ্চ ঢাকা থেকে ছাড়ে রাত ৯টায় এবং বরিশাল পৌঁছায় ভোর ৫টায়।

লঞ্চে ডেকের ভাড়া সবচেয়ে কম, ৩০০ টাকার মতো। ডেক বসে বা শুয়ে যাতায়াত করা যায়। এটি লঞ্চের একদম নিচ তলায়। সিঙ্গেল কেবিনের ভাড়া সাধারণত ১ হাজার টাকা, ১ জন যেতে পারবেন। ডাবল কেবিনের ভাড়া ২ হাজার টাকা, ২ জন যেতে পারবেন। এগুলোতে ফ্যান ও এসি সার্ভিস রয়েছে। লকার রয়েছে এবং টেলিভিশন ও মোবাইল চার্জ দেওয়ার পোর্ট রয়েছে।

আরো পড়ুন : ঘুরে আসতে পারেন সাভারের এই ৬ দর্শনীয় স্থান


ফ্যামিলি কেবিনের ভাড়া আড়াই থেকে ৩ হাজার টাকা। ফ্যামিলি কেবিনে টিকিট দুইটা দিলেও ভ্রমণ করা যায় তিন জন। সেমি ভিআইপি কেবিনের ভাড়া সাড়ে ৩ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা। এখানে সিঙ্গেল বেড একটা ও ডাবল বেড রয়েছে একটি। সিঙ্গেল কেবিনে টিকেট তিন জনের দেয়। ভ্রমণ করা যায় চার জন। থাকে আলাদা ডাইনিংয়ের ব্যবস্থা।

ভিআইপি কেবিনগুলোতেও আবার তিনভাগ রয়েছে। এসবের ভাড়া ৬ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত। একটি বড় মাস্টারবেডসহ চারটি বেড থাকে। ৬ হাজার টাকা থেকে ৮ হাজার টাকার কেবিনে পাঁচ-ছয় জন ভ্রমণ করতে পারেন। আর ১০ হাজার টাকার কেবিনে অনায়াসে ১০ জন ভ্রমণ করতে পারবেন।

আপনার প্রয়োজন ও সাধ্য অনুযায়ী কেবিন বুক দেওয়ার পর ৫টার মধ্যেই রুমের চাবি পাবেন। রুম সার্ভিস দেওয়ার পর লঞ্চ থেকেই সরবরাহ করা হবে টুথপেস্ট, টুথব্রাশ ও চিরুনি।

এরপর রাত ৯টায় বিকট শব্দে সাইরেন বাজিয়ে বরিশালের দিকে যাত্রা শুরু করবে লঞ্চ। তারপর ছাদে অথবা বেলকনিতে বসে উপভোগ করতে পারবেন চাঁদের দৃশ্য, নদীর কলকাকলি আর হাওয়া।

খাবার


রাত ৯টার পরেই ডিনারে কী খাবেন তা জানার জন্য আসবেন কেবিন বয়। লঞ্চ ভ্রমণের অন্যরকম আনন্দ দেবে লঞ্চের সুস্বাদু খাবার। লঞ্চের সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু খাবারগুলোর একটি হলো ডাল চচ্চড়ি।

ভাত ২০ টাকা প্লেট, ডাল চচ্চড়ি ৩০ টাকা বাটি, আলু দিয়ে স্পেশাল মুরগি ৬৫০ টাকা, রুপচাঁদা মাছ ২৫০ টাকা, ইলিশ মাছ ২৫০ টাকা, পোয়া, বেলে, কোরাল, আইড়, চিংড়ি, পবদা ২০০ টাকা, চিংড়ি ভর্তা ২৫, আলু ভর্তা ১৫ টাকা, সবজি ৩০ টাকা ও খিচুড়ি ৮০ টাকায় পাবেন। সব খাবারের মানই ভালো হয় বেশিরভাগ লঞ্চে।

লঞ্চে চিকেন ফ্রাইও পাবেন হাফ ৩০০ টাকা ও ফুল ৬০০ টাকা। এ ছাড়াও নানা রকম স্ন্যাকস আইটেমসহ বিভিন্ন কোম্পানির কোমল পানীয় পাবেন। দাম অন্যান্য জায়গার মতোই।

খাওয়াদাওয়া শেষ করে আবারও যেতে পারেন ছাদে নদীর সৌন্দর্য উপভোগ করতে। পরদিন যদি সূর্যোদয় দেখতে চান তাহলে খুব ভোরে ছাদে গিয়ে বা ব্যালকনিতে চলে যেতে হবে। ভোর ৫টায় লঞ্চ পৌঁছাবে বরিশাল। তবে চাইলে ৮টা পর্যন্ত লঞ্চে ঘুমিয়ে নিতে বা অবস্থান করতে পারবেন। এরপর ফ্রেশ হয়ে নেমে যাবেন।

তাহলে আর দেরি কেন, কোনো এক ছুটির দিনে বেরিয়ে পড়ুন লঞ্চে করে বরিশালের উদ্দেশে!

এস/ আই. কে. জে/ 


বরিশাল ছুটির দিন লঞ্চ ভ্রমণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250