বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল

জাতীয় শোক দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সামনে স্থাপিত ম্যুরালটি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য।

উপাচার্য বলেন, "দেশের কল্যাণে বঙ্গবন্ধু সবসময় জাগ্রত ছিলেন। দেশ ও জাতির জন্য তার ত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু আজীবন গণতান্ত্রিক ও উন্নয়নের রাজনীতি করেছেন। তিনি চিরদিন বাঙালির হৃদয়ে সদা জাগ্রত থাকবেন।" 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ছিলাম তখন থেকে আমার স্বপ্ন ছিল, যদি কখনো নেতা হতে পারি তাহলে ক্যাম্পাসে যাতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের কমিটির যাত্রা শুরু থেকেই আমি আমার স্বপ্ন ও দাবির বিষয়ে অনড় ছিলাম। আজ এটি বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। 

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক একেএম লুৎফর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, নীল দল, কর্মকর্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও কর্মচারী একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

এসকে/  আইকেজে 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর ম্যুরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250