শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রদূতদের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) ধানমণ্ডি ৩২ নম্বরে প্রথমে কূটনৈতিক ও প্রতিনিধিরা এবং পরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘আগস্ট ট্রাজেডিস: ওল্ড এনিমাস নোভেল ভেইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশে নিযুক্ত ইইউ, আমেরিকান, কানাডা, চীন, অস্ট্রেলিয়ান, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, “আজকে এখানে ২৫টি দেশের ডিপ্লোম্যাট এসেছেন। আগস্টের তাদের একটা ছুটির মৌসুম থাকে, অনেক অ্যাম্বাসেডর, হাই কমিশনাররা ঢাকার বাইরে রয়েছেন। কিন্তু এখানে অনেকে তাদের অ্যাম্বাসির প্রতিনিধি হয়ে এসেছে। পলিটিক্যাল হেড এসেছেন, ডেপুটি হেড বা ডেপুটি কাউন্সিলররা এসেছেন”।

এসময় আলোচনা সভার উদ্দেশ্য সম্পর্কে শাম্মী আহমেদ গণমাধ্যমকে বলেন, “বিদেশি দূতাবাসের রাজনৈতিক উইংয়ের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে, বঙ্গবন্ধুর সন্তানদের নিয়ে ও আওয়ামী লীগকে নিয়ে যে অপপ্রচার চালানো হয় সেটা তুলে ধরা হয়েছে। তাদের যখন জানানো হয় তখন তারা আমাদের থেকেও বেশি শকড হয়ে যান। তারা বলেন, এতো নির্মম হত্যাকাণ্ড কেন চালানো হয়েছে, এমনকি গর্ভধারী নারীদেরও হত্যা করেছে।”

আলোচনা সভায় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় ১৫ আগস্টের সেই ভয়াল রাতের লোমহর্ষক বর্ণনা দেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান শেখ (রমা)।

এম.এস.এইচ/ 


রাষ্ট্রদূত বঙ্গবন্ধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250