রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল

জাতীয় ইমাম সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এ যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত হন সরকারপ্রধান। পরে বিশেষ অতিথি ও সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রীসহ অন্যদের সঙ্গে সম্মেলন মঞ্চে আসন গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে একই অনুষ্ঠান থেকে ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করবেন। এর মধ্যদিয়ে সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে তিন শ’তে।

ইসলামের সঠিক বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সকল পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে সরকার ৯ হাজার ৪৩৫ কোটি টাকার এই প্রকল্প গ্রহণ করে।

পর্যায়ক্রমে দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত মোট ২৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্বোধনের পর এর সংখ্যা ৩০০ তে দাঁড়াবে।

ওআ/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250