মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

জাতীয় ঈদগাহ ময়দানে বিপুল মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের  জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া মিরপুর, ঢাকার মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেন।

ঈদগাহ ময়দানের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেন।

এদিকে প্রধান ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার কথা বিবেচনায় রেখে পল্টন মোড়, মৎস্য ভবন মোড় ও শিক্ষাভবনের মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা হয়।

এম/

আরো পড়ুন:

পবিত্র ঈদুল ফিতর আজ

জাতীয় ঈদগাহ ঈদের প্রধান জামাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250