সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

জাতীয় প্রেসক্লাবের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। কোনো ধরনের সভা সমাবেশের জন্য দাঁড়াতে দেওয়া হচ্ছে না কাউকেই।

মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) সকাল থেকেই এমন কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আরো পড়ুন: আজ শ্বশুরবাড়ী যাচ্ছেন শেখ হাসিনা, চাইবেন ভোট

সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রেস ক্লাবের সামনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। পাশেই রাখা আছে প্রিজনভ্যান ও পুলিশভ্যান। অপর পাশের সড়কে রাখা আছে জলকামান এবং এপিসি (রায়টকার)। অপরদিকে কদম ফোয়ারার সামনে এবং প্রেস ক্লাবের শেষ প্রান্তেও মোতায়েন করা আছে অতিরিক্ত পুলিশ।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সভা-সমাবেশের জন্য আসা কাউকে বাধা দেওয়া হচ্ছে না। বরং নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এটি একেবারেই স্বাভাবিক।

শাহবাগ থানার পেট্রোল পরিদর্শক সরদার বুলবুল আহমেদ বলেন, স্বাভাবিকভাবেই আমরা এখানে দায়িত্ব পালন করছি। তবে আগের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। বরং নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এইচআ/ এসি

পুলিশ নিরাপত্তা প্রেসক্লাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250