বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

পান পাতার স্বাস্থ্যগুণ জানলে অবাক হবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পান খেতে ভালোবাসেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে পান শুধুই মুখশুদ্ধি নয়, এই পাতার এমন কিছু গুণ রয়েছে যা শরীর ভালো রাখতে পারে। এই পাতার মধ্যে রয়েছে ভালো পরিমাণে ট্যানিন, প্রোপেন, অ্যালকালয়েড, ফেনাইল ইত্যাদি। 

চলুন জেনে নেওয়া যাক, পান পাতার স্বাস্থ্যগুণ-

মুখের স্বাস্থ্য বজায় রাখে : পান পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা মুখের দুর্গন্ধ, দাঁত হলুদ হওয়া, প্লাক এবং দাঁতের ক্ষয় হওয়া আটকায়। দুপুরের খাবারের পর পান চিবিয়ে খেলে মুখের স্বাস্থ্য ভালো থাকে। দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা, ফোলাভাব এবং ওরাল ইনফেকশনও দূর করতে পারে পান পাতা। পুষ্টিবিদদের মতে, পানে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।

শ্বাসতন্ত্রের জন্য উপকারী : সর্দি-কাশি সারাতেও পান বেশ উপকারী। আয়ুর্বেদে কাশি, ব্রঙ্কাইটিস এবং হাঁপানির মতো শ্বাসকষ্টের রোগের চিকিৎসায় পান ব্যবহৃত হয়। পান পাতা এই সব সমস্যায় খুব কার্যকর।

কোষ্ঠকাঠিন্য সারায় : পান পাতা অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। যা শরীরে পিএইচ লেভেল স্বাভাবিক রাখে এবং পেটের সমস্যা থেকে মুক্তি দেয়। বিশেষ করে, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য পান খুব উপকারী। পান পাতা পিষে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানিটা ছেঁকে খালি পেটে পান করুন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে : পানে রয়েছে অ্যান্টি-হাইপারগ্লাইসেমিক গুণ, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে। পান রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে বাধা দেয়। টাইপ ২ ডায়াবেটিস রোগীরা সকালে খালি পেটে পান পাতা চিবিয়ে খেলে উপকার পাবেন।

হজমে সাহায্য করে : পান খেলে হজম ভালো হয়। গ্যাস, অম্বলের সমস্যাও কমে। গ্যাসট্রিকের ব্যথা কমাতেও সাহায্য করে পান পাতা।

বাতের ব্যথা কমায় : পানে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য, যা হাড় এবং জয়েন্ট পেইন বা গাঁটে গাঁটে ব্যথা থেকে স্বস্তি দেয়। আর্থ্রাইটিস, অস্টিওপরোসিসের ব্যথা কমাতেও সাহায্য করে পান পাতা।

মানসিক চাপ কমায় : পান চিবিয়ে খেলে স্ট্রেস, মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্তি মেলে। এটি শরীর ও মনকে রিল্যাক্স করে। ঘন ঘন মুড স্যুইং হওয়া আটকায়।

এস/ আই.কে.জে/

শরীর পান পাতf স্বাস্থ্যগুণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250