সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

জানেন কি? কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি কম

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অল্প বয়সী ব্যক্তিদের মধ্যে অন্যান্য ব্লাড গ্রুপের তুলনায় টাইপ ‘এ’ রক্তের গ্রুপের মানুষদের স্ট্রোকের ঝুঁকি বেশি। এর পরেই ঝুঁকিতে আছেন ‘বি’ গ্রুপ রক্তধারীরা। তবে যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের অন্যদের তুলনায় প্রাথমিক স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ কম।

আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের (ইউএমএসওএম) গবেষকরা পিয়ার রিভিউ মেডিক্যাল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমনটাই বলা হয়েছে।

রক্তনালি দিয়ে যখন রক্ত মস্তিষ্কের সব জায়গায় সমানভাবে পড়ে না, তখনই স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে। এমনটা হয়, যখন রক্তনালি ফেটে গিয়ে রক্তপাত হয় কিংবা মস্তিষ্কে রক্ত সরবরাহকারী সূক্ষ্ম রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যায়। মস্তিষ্কের কোন স্থানে স্ট্রোক হয়েছে এবং রোগীকে কতক্ষণ পর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে- এই সব বিষয়ের ওপর রোগীর শরীরে স্ট্রোকের কতটা প্রভাব পড়বে, তা নির্ভর করে।

আরও পড়ুন : রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াবে যে খাবার

গবেষক স্টিভেন জে কিটনার জানাচ্ছেন, অল্পবয়সি ছেলেমেয়েরা ইদানীং অনেক বেশি হারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এ জন্য বেশির ভাগেরই মৃত্যু হচ্ছে। যারা সেই ধাক্কা সামলে উঠছেন, তাদের মধ্যে অনেকের শারীরিক দক্ষতা আগের তুলনায় কমে যাচ্ছে। শরীরে জড়তা আসছে। অথচ কম বয়সে কেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, তা নিয়ে খুব বেশি গবেষণা করা হয়নি। তিনি আরও জানান, ৬০ বছরের নীচে লোকেদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি কেন বাড়ছে, তা নিয়েই গবেষণা করা হয়েছে। ‘এ’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের মধ্যে এই ঝুঁকি বাড়ছে কেন, সে বিষয় এখনও কোনও তথ্য পাননি তারা। এই নিয়ে আরও গবেষণা চালানো হচ্ছে।

এস/ আই.কে.জে/

রক্তের গ্রুপ স্ট্রোক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250