শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

জাপা: ভারতে কাদের, নিজেকে চেয়ারম্যান ঘোষনা রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিন দিনের সফরে ভারতে অবস্থান করছেন। মঙ্গলবার (২২আগস্ট) তার দেশে ফেরার কথা। এর আগেই সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন।

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, মামলা মোকদ্দমায় জাতীয় পার্টির চলমান অচল অবস্থা নিরসনে রওশন এরশাদকে উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়। দলের ক্রান্তিকাল মোকাবিলায় তাঁকে অস্থায়ী ভিত্তিতে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও মনোনীত করা হয়।

জাপা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর জাতীয় পার্টির ৪ জন কো-চেয়ারম্যান ও ২ জন প্রেসিডিয়াম সদস্য এক সভায় অংশ নেন। সেখানে দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু ও নাসরিন জাহান রত্না উপস্থিত ছিলেন। ওই সভাতেই  রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত  হয়। 

এতদিন রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্বে ছিলেন।  জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জি এম কাদের। গত রোববার তিন দিনের সফরে ভারতে গেছেন তিনি। 

আর.এইচ

রওশন এরশাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250