বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা *** সরকার এই অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন চায়: মীর শাহে আলম *** ইউপি নির্বাচনের জামানত বাড়ল, ব্যয়ের সীমা ১০ লাখ টাকা *** সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

জাপার প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা- এমনটি অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের।

শনিবার (৩০শে ডিসেম্বর) দুপুরে রংপুর শহরের সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, শুক্রবার সিলেটে জাপার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে লোকদের বের করে দেওয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না। নির্বাচন করতে পারবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা সারাদেশে ঘটছে।

রংপুরে এ ধরনের কোনো সমস্যা নেই জানিয়ে জিএম কাদের বলেন, রংপুর ভালো আছে, নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি।

আরো পড়ুন: ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি: কাদের

জিএম কাদের বলেন, রংপুরবাসী বঞ্চনার শিকার থেকে রক্ষা পেতে জাতীয় পার্টিকে বিজয়ী করবেন বলেও আশা করছি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এতে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসকে/ 


আওয়ামী লীগ জিএম কাদের জাপার প্রার্থীদের হুমকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা

🕒 প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250