মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

জায়েদ খানের ভিডিও দেখলে হাসি পায় : মিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। তাকে ঘিরে আলোচনার টেবিল এখন সরগরম। এই নায়কের নাচ-গান, ভিডিও অনেকের বিনোদনের খোরাক জোগায়। তাই তো সোশ্যাল মিডিয়ায় জায়েদ খানের ভিডিও মানেই মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ আড্ডা আয়োজনে অতিথি হিসেবে হাজির হন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ঢালিউড নায়কদের প্রতিভা সম্পর্কে।

চিত্রনায়ক জায়েদ খান কেমন অভিনেতা? জানতে চাইলে মিম বলেন, ‘তার (জায়েদ) কোনো ফেসবুকে ভিডিও এলেই আমি দেখি। বিশেষ করে মন খারাপ থাকলে জায়েদ খানের ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়। খুব ভালো লাগে। মন খারাপ থাকলেও হাসি পায়। এককথায় তার ভিডিও দেখলে আমার হাসি পায়। কেন হাসি পায় তা আমি জানি না।’

আরো পড়ুন: গোপন কথা ফাঁস করলেন বিদ্যা বালান

এদিন সিয়াম সম্পর্কেও কথা বলেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘হিরোর যে গুণগুলো থাকা দরকার, সেগুলো সিয়ামের মধ্যে আছে। বলা যায়, বর্তমান সময়ের আলোচিত নায়ক। আমি সিয়ামকে বলিউডের কার্তিকের সঙ্গে তুলনা করি। তার অভিনয়ের সঙ্গে কার্তিকের অভিনয়ের মিল খুঁজে পাই।’

উল্লেখ্য, ঈদুল আজহার আগের দিন ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এতে নীরা চরিত্রে তাক লাগানো অভিনয় দেখিয়েছেন বিদ্যা সিনহা মিম।

এই সিরিজে আরও অভিনয় করছেন এফ এস নাঈম, সুমিত সেনগুপ্ত, একে আজাদ সেতু, সরকার রওনক রিপন, নিশাত প্রিয়ম, জয় রাজ, হাসনাত রিপন প্রমুখ। সিরিজটি পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’ খ্যাত যুগল পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

এসি/ওআ


জায়েদ খান মিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250